‘মেয়েটির পেলভিক গার্ডেল ভেঙে তাকে হ’ত্যা করে…’ ‘আমি যেন আর বেশিদিন না বাঁচি…’ ‘আমি খুব লাকি যে আমার কোন সন্তান নেই…’ মানুষের নৃ’শংসতা দেখে হতবাক অভিনেত্রী! ভয়ংকর ভবিষ্যৎ পরিকল্পনা করে নিজের মৃ’ত্যু কামনা করলেন সোহিনী সেনগুপ্ত!

বাংলা থিয়েটার ও অভিনয় জগতের অন্যতম পরিচিত মুখ সোহিনী সেনগুপ্ত। মঞ্চ, সিনেমা এবং টেলিভিশনে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেছেন তিনি। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী।

সম্প্রতি সমাজে নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান নৃশংসতা নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সোহিনী। একটি তরুণীকে নির্মমভাবে হত্যার খবরের প্রসঙ্গ তুলে গভীর হতাশা প্রকাশ করেন তিনি।

অভিনেত্রীর কথায়, “এই দেশটা দিন দিন কলুষিত হয়ে উঠছে। সেদিন খবরে পড়লাম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পেলভিক গার্ডেল ভেঙে একটি মেয়েকে হত্যা করা হয়েছে। কতটা নিষ্ঠুরতা মনের মধ্যে থাকলে, একটা মানুষ কতটা জানোয়ার হলে এরকম কাজ করতে পারে। আমি হতবাক। আমরা নাকি নিজেদের শিক্ষিত বলি, আমরা নাকি রবীন্দ্রনাথের দেশের মানুষ। কোথায় হারিয়ে যাচ্ছে মানুষের মন? শিক্ষা?”

এরপর আরও আবেগঘন সুরে তিনি বলেন, “মাঝে মাঝে আমার দিদার কথা খুব মনে পড়ে, আমার মায়ের কথা খুব মনে পড়ে। আর আমি বেশি দিন বাঁচতে চাই না। আমি প্রার্থনা করি আমি যেন তাড়াতাড়ি মরে যাই। এইরকম একটা পৃথিবীতে, এইরকম নির্দয় মানুষদের মধ্যে আমি বেঁচে থাকতে চাই না। আর আমি ভীষণ লাকি যে আমার কোনও সন্তান নেই। একটা সন্তান হলে সে ভবিষ্যতে কীভাবে বেঁচে থাকবে, সেটা ভেবেই আমার ভয় লাগে। আর আমিও বেশি দিন বেঁচে থাকতে চাই না।”

আরও পড়ুনঃ ‘হি’জড়ে কোথাকার…’ বলে অপমান! মঞ্চেই গর্জে উঠেছিলেন গায়িকা! ‘গাড়িতে তুলে আপাদমস্তক দিয়েছিলাম…’ চুপ না থেকে যোগ্য জবাব দিয়েছিলেন পৌষালী বন্দ্যোপাধ্যায়! জানেন কি করেছিলেন গায়িকা?

অভিনেত্রীর এই মন্তব্যে স্পষ্ট, সাম্প্রতিক নৃশংস ঘটনাগুলি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং নারীদের নিরাপত্তা নিয়ে তাঁর উদ্বেগই উঠে এসেছে এই আবেগঘন বক্তব্যে। তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Back to top button