প্রজ্ঞাকে খুনের অভিযোগে অ্যারেস্ট নিপা! এবার নিপাকে কী করে বাঁচাবে সিড এবং রুদ্র? কমেডি থেকে এবার থ্রিলারে পরিণত হল মিঠাই

বর্তমানে জি বাংলার একটি ভীষণ জনপ্রিয় সিরিয়াল হচ্ছে মিঠাই। এখন আর তেমনভাবে টিআরপি টানতে না পারলেও দীর্ঘ সপ্তাহ জুড়ে রানী হয়ে বসেছিল মিঠাই বর্তমানে দর্শকদের মনে এই ধারাবাহিক সবার উপরে স্থান পায়। খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে এই ধারাবাহিক।

এতদিন ধরে সবার সমস্যার সমাধান করেছে মিঠাই। একে একে সোম তোর্সা, রাতুল শ্রী, মিঠি তারপর সিড এর জীবনের রোহিনী সবাইকে সামলে আবার এক নতুন সমস্যার সম্মুখীন হলো সে। এবার চরম বিপদের মুখে নিপা। রুদ্রের বারণ না শুনে নিজের জেদ বজায় রাখতে গিয়ে খুনের আরোপ লাগলো তার গায়ে।

নিপা তার ফ্রেন্ড সার্কেলে থাকতে চায়, তাদের সাথে প্রোগ্রাম এ অংশ নিতে চায়। কিন্তু এতে আপত্তি জানায় রুদ্র। এর আগের পর্বে আমরা দেখেছি মিঠাই আর সিদ্ধার্থ খুব সুন্দর করে বোঝায় নিপাকে, কেনো রুদ্র এমন করে তাও বলে কিন্তু তাতেও বোঝেনা নিপা। নিজের সিদ্ধান্তেই অটল থাকে সে। তার পর রুদ্রও আর কিছু বলেনি।

এদিনের পর্ব দেখে রীতি মতন চমকে যাওয়ার জোগাড় দর্শকদের। বন্ধুদের সাথে প্রোগ্রামে পুলিশের রোল প্লে করে নিপা। সেট এ গিয়ে খুঁজতে থাকে প্রজ্ঞাকে। সে দেখে প্রজ্ঞা মাথা নিচু করে বসে আছে। সেভাবে ও হয়তো এমনি এমন ভাবে বসে আছে কিন্তু পরে দেখা যায় প্রজ্ঞার গায়ে ছুরি গাঁথা।

নিপা সেই ছুড়ি টাই যখন প্রজ্ঞার গা থেকে তোলে তখন দেখে তাতে রক্ত লেগে। এর পরের গল্পটা কারোরই অজানা নয়। প্রজ্ঞার মার্ডার উইপেনে আঙ্গুলের ছাপ পড়ে গেলো নিপার। এবার প্রজ্ঞাকে খুনের দায় অ্যারেস্ট হবে নিপা। রুদ্রর বারণ না মেনে এক চরম বিপদে পড়লো নিপা, এবার কিভাবে এই বিপদ থেকে নিষ্কৃতি পাবে সে? সেটাই দেখার বিষয়…

Back to top button