সংসার ভেঙেছে বহু বছর আগে, বিচ্ছেদের পর স্বামীর পদবী ছাঁটাই! দুই সন্তানকে সামলেছেন একা হাতে! কেন লুকিয়ে রেখেছিলেন স্বামীকে? প্রথম ছবির নায়কের সঙ্গেই বিয়ে! বিচ্ছেদের সেই যন্ত্রণাদায়ক লড়াই সামনে আনলেন সোমা দে!

সাতের দশকের মাঝামাঝি সময়ে বাংলা চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন প্রখ্যাত অভিনেত্রী সোমা দে (Soma Dey)। দেখতে দেখতে প্রায় পাঁচ দশক ধরে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। সত্তরের দশকের রুপোলি পর্দা থেকে শুরু করে আজকের মেগা ধারাবাহিক সব জায়গাতেই তাঁর উপস্থিতি সমান উজ্জ্বল। বয়সের ভারে থমকে না গিয়ে আজও তিনি অত্যন্ত দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে ঠাকুমা কিংবা দিদিমার চরিত্রে তাঁর স্বাভাবিক অভিনয় নতুন প্রজন্মের দর্শককেও মুগ্ধ করে।

১৯৪৭ সালের ১৮ই অক্টোবর জন্মগ্রহণ করা সোমা দে-র শৈশবের ইচ্ছা ছিল সংগীতশিল্পী হওয়ার। সেই অনুযায়ী গানের প্রাতিষ্ঠানিক তালিমও নিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের চাকা তাঁকে নিয়ে আসে অভিনয় জগতে। ১৯৭২ সালে তাঁর প্রথম অভিনীত ছবি ‘জীবনের জটিলতা’ মুক্তি না পেলেও, ১৯৭৪ সালে ‘হারায়ে খুঁজি’ ছবির মাধ্যমে বড় পর্দায় তাঁর প্রথম আত্মপ্রকাশ ঘটে। সিনেমা জগতে আসার পথটি সোমা দে-র জন্য মোটেই সহজ ছিল না। পরিবারের অমতে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার কারণে তাঁকে ঘর ছাড়তে হয়েছিল। দীর্ঘদিন বোর্ডিং হাউসে একা থেকে, নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এবং স্কটিশ চার্চ কলেজে নিজের পড়াশোনা চালিয়ে গিয়ে তিনি নিজের পায়ের তলার মাটি শক্ত করেছিলেন।

বাস্তব জীবনে বহু সাধারণ দর্শক ও অনুরাগী সোমা দে-কে অভিনেতা দীপঙ্কর দে-র প্রথম স্ত্রী বলে ভুল করে থাকেন। এই মিথটি বাংলা সিনেপাড়ায় দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে এর পেছনে রয়েছে কিছু যুক্তিযুক্ত কারণ। পর্দায় বহুবার দীপঙ্কর দে-র স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সোমা দে। ১৯৭৪ সালের ‘হারায়ে খুঁজি’ থেকে শুরু করে ‘সেলাম মেমসাহেব’, ‘সাগর বলাকা’, ‘লাট্টু’-র মতো একাধিক হিট ছবিতে দুজনকে দম্পতি হিসেবে দেখা গেছে। এছাড়া দুজনের পদবী এক হওয়ার কারণেও অনেকে তাঁদের বাস্তবের স্বামী-স্ত্রী ধরে নেন। কিন্তু সত্য এটাই যে, দীপঙ্কর দে-র সঙ্গে তাঁর সম্পর্ক কেবলই একজন পেশাদার সহকর্মীর।

ব্যক্তিগত জীবনকে সবসময় পর্দার আড়ালেই রাখতেই পছন্দ করেন সোমা দে। আসলে তিনি বিয়ে করেছিলেন অভিনেতা বিবেক চট্টোপাধ্যায়কে। সোমা দে-র প্রথম আনরিলিজড ছবির নায়ক ছিলেন এই বিবেক বাবু। কাজের সূত্রেই তাঁদের প্রথম পরিচয়, যা থেকে প্রেম এবং পরবর্তীতে বিবাহ। তবে তাঁদের এই দাম্পত্য জীবন খুব বেশিদিন সুখের হয়নি। মনমালিন্য ও মতভেদের কারণে একসময় তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। আর সেই কারণেই বিচ্ছেদের পর থেকে সোমা দে আর স্বামীর পদবী ব্যবহার না করে নিজের পৈতৃক পদবীই ধরে রেখেছেন।

আরও পড়ুনঃ ‘কোন প্রত্যাশা না রেখেই ঢুকেছি, জানতাম…’ ‘ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে!’ চোখের সামনে কী ঘটলো টলিউড অভিনেত্রীর? জানালেন অঞ্জনা বসু!

বিচ্ছেদের কটু স্মৃতি পেছনে ফেলে সোমা দে আগলে রেখেছেন নিজের পরিবারকে। বিবেক চট্টোপাধ্যায় ও সোমা দে-র দুই সন্তান রয়েছে ছেলে সামন্তক চ্যাটার্জি এবং মেয়ে জাজ্ঞ সেনী চ্যাটার্জি। মেয়ে জাজ্ঞ সেনী একজন পেশাদার ক্লাসিক্যাল ড্যান্সার, বছর তিনেক আগে সোমা দেবী অত্যন্ত আনন্দের সঙ্গে তাঁর মেয়ের বিয়েও দিয়েছেন। জীবনের বহু ঝড়-ঝাপটা পার করে, এত বছরের লড়াইয়ের পর এখন বয়সকালে ছেলে, মেয়ে, জামাই এবং পরিবারের ভালোবাসায় ঘেরা মানুষদের নিয়ে বেশ শান্তিতে ও আনন্দে দিন কাটাচ্ছেন এই প্রবীণ অভিনেত্রী।

Back to top button