জল থেকে উদ্ধার হলো কেয়ারটেকারের ফোন! শিরিনের চাল ভেস্তে দিলো পারুল! এবারে কি তবে কালিমামুক্ত হবে রায়ান? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, কেয়ারটেকার সুবল হঠাৎ অদ্রিজাকে ফোন করে একটি গোপন ভিডিওর বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে সব সত্যি ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এই অপ্রত্যাশিত ব্ল্যাকমেইলের খবরে অদ্রিজা যখন দিশেহারা, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় শিরিন। পরিস্থিতির গুরুত্ব বুঝে দু’জনে মিলে কেয়ারটেকারের সঙ্গে সরাসরি দেখা করার সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, পারুল লকআপে গিয়ে রায়ানকে এই সব ঘটনার আপডেট জানায়। পারুলের মুখে কেয়ারটেকার ও গোপন ভিডিওর কথা শুনে রায়ান অনুধাবন করতে পারে যে অবশেষে তার ওপর লাগা মিথ্যা অপবাদ ঘুচিয়ে আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসার একটি বড় সুযোগ তৈরি হয়েছে।

পরবর্তী ঘটনাপ্রবাহে, কেয়ারটেকার অদ্রিজার কাছে টাকার বিনিময়ে ভিডিও দেখানোর শর্ত রাখে। কিন্তু সেখানে পরিস্থিতি শান্ত থাকে না; শিরিন মারাত্মক রেগে গিয়ে সুবলকে হুমকি দেয় এবং নিজের গুন্ডাবাহিনী দিয়ে তাকে অমানুষিক মারধর করায়। কেয়ারটেকার এমন কিছু গোপন তথ্য জানত যা প্রকাশ পেলে শিরিনের মারাত্মক বিপদ হতে পারে, তাই নিজেদের বাঁচাতে রক্তাক্ত কেয়ারটেকারকে নদীর ধারে ফেলে রেখে তারা চম্পট দেয়।

কাকতালীয়ভাবে সেই পথ দিয়েই যাওয়ার সময় মল্লারের নজর পড়ে নদীর ধারে পড়ে থাকা কেয়ারটেকারের ওপর। পারুল বিন্দুমাত্র দেরি না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার অন্তরাত্মা বলছিল এই লোকটির কাছেই লুকিয়ে আছে রায়ানকে নির্দোষ প্রমাণ করার আসল চাবিকাঠি।

আরও পড়ুনঃ অফিসে পল্লবীর শ্লী’লতাহানির চেষ্টা! পল্লবীর সম্মান বাঁচাতে গর্জে উঠল আদিত্য! অন্যায়ের কড়া জবাব দিতে কি করবে সে? দুর্ধর্ষ আজকের পর্ব

আগামী পর্বে দেখা যাবে, পারুল আর রুকু মিলে সুবলের ভেজা ফোনটা ঠিক করার চেষ্টা করছে, কারণ সেই ফোনেই লুকিয়ে রয়েছে সত্যের একমাত্র প্রমাণ। অন্যদিকে শিঞ্জিনী ফোনটার খোঁজ জানতে চাইলে শিরিন নিশ্চিন্ত গলায় বলে যে জলে ভেজা ফোন থেকে ভিডিও বের করার কোনো সুযোগ নেই। কিন্তু শিরিন জানে না, পারুল এত সহজে হার মানার মেয়ে নয়। শেষে পারুল যখন রায়ানের মুখোমুখি হয়ে দৃঢ়তার সঙ্গে বলে “তোকে যে ফাঁসানো হয়েছে, তার প্রমাণ আমি পেয়ে গেছি। কাল সকালটা আমাদের নতুন সকাল হবে”, তখনই বোঝা যায় গল্পের মোড় ঘুরে রায়ানের মুক্তি পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Back to top button