অফিসে পল্লবীর শ্লী’লতাহানির চেষ্টা! পল্লবীর সম্মান বাঁচাতে গর্জে উঠল আদিত্য! অন্যায়ের কড়া জবাব দিতে কি করবে সে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, পল্লবীর কাছে আবারও একটি রহস্যময় চিঠি এসে পৌঁছালে পুরো ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যায়। আগের মতো এবারও পল্লবী মনে মনে নিশ্চিত হয় যে, এই সবকিছুর পেছনে আদিত্যই রয়েছে। এই অন্ধ সন্দেহের ফলে তাদের দুজনের মধ্যকার ভুল বোঝাবুঝি আরও চরম আকার ধারণ করে। তবে পল্লবীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে আদিত্য যখন বাড়ি থেকে বের হয়, তখনই দর্শক বুঝে যান যে সামনে নতুন কোনো টানটান মুহূর্ত অপেক্ষা করছে।

অন্যদিকে পরীক্ষা শেষ করে ঝিনুক বাইরে বেরিয়ে এসে দেখে সম্রাট কোথাও নেই। আসলে সম্রাট গাড়ি নিয়ে পার্কিংয়ের জটে আটকে থাকলেও, ঝিনুক তা না জেনেই সোজা একটা অটো ধরে শান্তনুর দোকানের অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই সম্রাট তাকে চলে যেতে দেখে ফেলে। রাগের মাথায় সম্রাট সোজা ঝিনুকের ক্লাসরুমে গিয়ে হাজির হয় এবং দেখতে পায় কেউ বেঞ্চে ঝিনুকের প্রতি ভালোবাসার কথা লিখে রেখেছে। এই দৃশ্য সম্রাটের ক্ষোভ বাড়িয়ে তোলে।

আগামী পর্বে দেখা যাবে, চরম ক্রোধে সেই “I Love You ঝিনুক” লেখা বেঞ্চটিই বাড়িতে তুলে নিয়ে আসে সম্রাট। শুরুতে বেঞ্চটি দেখে ঝিনুক একটু হেসে ফেললেও, সম্রাটের রাগান্বিত মুখ দেখে তার হাসি থমকে যায়। এরপরই সম্রাট এক কঠোর নির্দেশ জারি করে ঝিনুককে সেই বেঞ্চে লেখা ভালোবাসার বার্তাগুলো নিজের হাতেই মুছে ফেলতে হবে। কোনো প্রতিবাদ না করে, চোখের জল ফেলতে ফেলতে একে একে লেখাগুলো মুছতে থাকে ঝিনুক। যে ভালোবাসা আনন্দ দেওয়ার কথা ছিল, তা মুহূর্তেই এক কঠিন শাস্তিতে পরিণত হয়।

একই সাথে অন্য এক চরম উত্তেজনার সৃষ্টি হয় অফিসে, যেখানে পল্লবীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। আর এই ঘটনা কানে পৌঁছানো মাত্রই আদিত্য আর চুপ করে বসে থাকার পাত্র থাকে না। পল্লবীর আত্মসম্মান বাঁচাতে সে নিজেই অন্যায়ের জবাব দিতে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। ধারাবাহিকের প্রোমো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, অন্যায়ের বিরুদ্ধে আদিত্যের এই রুখে দাঁড়ানোর মাধ্যমে সামনে এক বিরাট অ্যাকশন সিকোয়েন্স দেখা যেতে চলেছে।

আরও পড়ুনঃ ‘২৪ ঘণ্টার শুটিং আর পোষায় না, তাই…’ ‘আমিই সত্যজিৎ রায়ের ছবির প্রথম নায়িকা…’ কাঞ্চনজঙ্ঘার সেই দিনগুলি থেকে শুরু করে কয়েক দশকের যাত্রা! তারপর বিরতি… কি কি আফসোস রয়ে গিয়েছে অলকানন্দা রায়ের!

আগামী পর্বটি দর্শকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। একপক্ষে যেমন দেখা যাবে সম্রাটের একগুয়েমি ও সন্দেহপ্রবণ আচরণের সামনে ঝিনুকের নিরুপায় চোখের জল, অন্যপক্ষে তেমনই ফুটে উঠবে পল্লবীর সম্মানের জন্য আদিত্যের আপসহীন লড়াই। এই দুই বিপরীতধর্মী ও টানটান ঘটনার মেলবন্ধনে ধারাবাহিকের আগামী পর্বটি যে এক তুমুল নাটকীয়তার জন্ম দিতে চলেছে, তা বলাই বাহুল্য।

Back to top button