‘ভগবানকে যদি বলে তোমরা ভুল, অন্ধভক্তরা বলবে আপনি মুসলিম’! বিক্ষোভে অংশ নিতেই বিতর্ক! পাকিস্তান থেকে নাকি টাকা পাচ্ছেন অভিনেত্রী? মৃ’ত্যুহুমকির কথাও জানালেন শ্রীলেখা মিত্র!

শুক্রবার কলকাতায় পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার পরদিনই একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে তাঁকে নিয়ে নানা ধরনের অভিযোগ ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, বিদেশ থেকে অর্থ নিয়ে তিনি এই ধরনের প্রতিবাদে অংশ নেন। পাশাপাশি তিনি মৃত্যুহুমকিও পেয়েছেন বলে অভিযোগ করেছেন।

ভিডিওতে শ্রীলেখা বলেন, তিনি সাধারণত মন্তব্যের অংশ পড়েন না। তবে একজন পরিচিত তাঁকে কিছু মন্তব্য পাঠানোর পর বিষয়টি তাঁর নজরে আসে। অভিনেত্রীর কথায়, অনেকেই দাবি করছেন তাঁর হাতে কাজ না থাকায় বিদেশি অর্থের বিনিময়ে তিনি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এই ধরনের অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই মন্তব্য করেছেন।

এছাড়াও তিনি কটাক্ষ করে বলেন, কিছু মানুষ যে কোনও বিষয়ে বিদেশি অর্থ বা ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজে বের করার চেষ্টা করেন। নিজের বক্তব্যে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সমালোচকদের উদ্দেশে একাধিক মন্তব্য করেন। ভিডিওর ক্যাপশনেও তিনি লেখেন, গুজব নয়, তথ্যের ভিত্তিতে আলোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

অভিনেত্রী আরও জানান, ইনস্টাগ্রামে তাঁকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। যদিও তিনি সেই অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছেন। পোস্টে তিনি স্পষ্ট জানান, এ ধরনের হুমকিতে তিনি ভয় পান না। বিষয়টি সামনে আসার পর তাঁর সমর্থকরাও সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং অনেকেই তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।

আরও পড়ুনঃ ‘মানুষকে এ’ন্টিন্যাশনাল বলছে, এই ন্যারেটিভটা বোকা হয়ে গেছে!’ ‘অসভ্য বরবর সরকার হলে যা হয়!’ ‘ভারতবর্ষের ন্যায় আজকে সমস্যায় আছে, বিপদে আছে!’ শিক্ষা দুর্নীতি নিয়ে ছাত্র আন্দোলন! ক্ষোভে ফেটে পড়লেন চন্দন সেন-শ্রীলেখা মিত্র!

রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে অতীতেও বারবার নিজের মত প্রকাশ করেছেন শ্রীলেখা মিত্র। আর জি কর কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন, যার জেরে একাধিকবার বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি বারুইপুরের একটি ঘটনাকে কেন্দ্র করেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার খবর সামনে আসে। তবে নিজের অবস্থান থেকে সরে আসার কোনও ইঙ্গিত দেননি অভিনেত্রী।

Back to top button