সব মিথ্যা চক্রান্ত ভেস্তে দিতে প্রস্তুত পারুল! রায়ানকে বাঁচাতে পারুলের হাতে শেষ ৭২ ঘণ্টা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, মিডিয়ার একের পর এক প্রশ্ন আর চারপাশের কুৎসিত গুঞ্জনের মুখে দাঁড়িয়ে রায়ানের মনে কেবল একটাই ভয় ছিল পারুল যেন তাকে ভুল না বোঝে। কারণ, সারা দুনিয়া তার বিরুদ্ধে চলে গেলেও পারুল যে কোনো দিন তার ওপর থেকে বিশ্বাস হারাবে না এবং শক্ত হয়ে পাশে থাকবে, এই একটাই বড় ভরসা ছিল রায়ানের।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পুলিশ রায়ানকে গ্রেপ্তার করতে বসু পরিবারে এসে উপস্থিত হয়। পরিবারের সবাই যখন এই আকস্মিক ঘটনায় দিশেহারা, তখনো পারুল নিজের জায়গা থেকে এক চুলও নড়ে না। পুলিশের সামনেই রায়ানের হাত ধরে সে দৃঢ় কণ্ঠে আশ্বাস দিয়ে বলে “তোর পারুল চক্রবর্তী তোর কাছে রয়েছে রে… আমি থাকতে তোর কিসের চিন্তা? আমি তোকে ঠিকই বের করে আনবো।”

আদালতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক পুলিশকে তদন্তের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য তিন দিনের সময় দেন। অর্থাৎ, স্বামীর ওপর ওঠা সমস্ত মিথ্যা অভিযোগ মুছে ফেলে রায়ানের সম্মান ফিরিয়ে আনতে এবং তাকে নির্দোষ প্রমাণ করতে পারুলের হাতে সময় মাত্র ৭২ ঘণ্টা।

গ্রিনরুমে লুকানো ক্যামেরা বসানো একটি লোকটির বেআইনি ফুটেজেই লুকিয়ে রয়েছে আসল সত্য। সেখানে পরিষ্কার দেখা গেছে যে অদ্রিজাই রায়ানের ওপর জোর করে তাকে চক্রান্তে ফাঁসিয়েছে। পারুল বুঝতে পেরেছে যে এই ষড়যন্ত্রের পেছনে অন্য কারও হাত আছে, কিন্তু সেই মাস্টারমাইন্ড যে তার নিজের বোন শিরিন তা পারুলের এখনো অজানা। আর ভিডিও বানানো লোকটি নিজে ধরা পড়ার ভয়ে সেই প্রমাণ সামনে আনছে না।

আরও পড়ুনঃ ছোট ছেলের চোখ ধাঁধানো পরিকল্পনা? ছেলে-বৌমার রহস্যময় উপহারে চমকে উঠল কমলা ও শ্রীনিবাস! দুর্ধর্ষ আজকের পর্ব

তবে পারুল কোনো কিছুতেই দমে যাওয়ার পাত্রী নয়। আগামী পর্বে দেখা যাবে, আদালতে দাঁড়িয়ে সে সবার সামনে চ্যালেঞ্জ করে বলবে যে রায়ান যে নির্দোষ, তা সে এই তিন দিনের মধ্যেই প্রমাণ করে ছাড়বে। এরপর ভেঙে পড়া রায়ানকে সাহস জুগিয়ে সে আশ্বাস দেবে যে খুব শিগগিরই সত্য সবার সামনে আসবে।

Back to top button