এবারে সব হিসাব মেলার পালা! ঢেকে রাখা সত্যি এবার প্রকাশ্যে! উল্টো রথ যাত্রার শুভ লগ্নে ব্যানার্জি পরিবারে ঝড়ের পূর্বাভাস!

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হলো ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দুর্জয় ঘোষালকে হারানো যে মোটেও সহজ হবে না, তা সে আরও একবার প্রমাণ করে দিল। পরিস্থিতির বিপজ্জনক মোড় আগেভাগেই টের পেয়ে সে কোনো ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি ব্যানার্জি বাড়িতে হাজির হয়। সেখানে সায়ন্তন ও উজির যাবতীয় খবর পৌঁছে দিয়ে নিজের দিকটা সম্পূর্ণ নিরাপদ করে নেয় সে। ফলে সায়ন্তনের থেকে পাওয়া সাময়িক কিছু তথ্যের ওপর ভর করে দুর্জয়কে কোণঠাসা করার পরিকল্পনা বড়সর ধাক্কা খেল।
গল্পে নতুন মাত্রা যোগ করেছে নিশার পূর্ণাঙ্গ আত্মপ্রকাশ। কোনো রকম ফাঁকি না রেখে এবার সে জোরকদমে রাজনীতিতে পা রাখছে। নিজের আলাদা টিম তৈরি করা থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো সব দিক থেকেই অত্যন্ত হিসেব কষে এগোনোর প্রস্তুতি নিচ্ছে নিশা। তার এই চাল আগামী দিনে ব্যানার্জি পরিবারের সমীকরণ কতটা বদলে দেবে, সেটাই এখন দেখার।
অন্যদিকে, দত্তবাবু উজিকে ফোনে জানান যে সায়ন্তন বুঝে ফেলেছিল তাকে ট্র্যাক করা হচ্ছে। তাই অত্যন্ত চালাকির সঙ্গে ট্র্যাকিং ডিভাইসটি খুলে ফেলে সে চম্পট দিয়েছে, যা উজির জন্য সায়ন্তনকে ফের ফাঁদে ফেলার পরিকল্পনা কঠিন করে তোলে। ঠিক এই সময়েই নিশা ফোন করে উজিকে আরও এক দুঃসংবাদ দেয় দুর্জয় ব্যানার্জি বাড়িতে গিয়ে সবাইকে সায়ন্তনের ফেরার কথা তো জানিয়েছেই, পাশাপাশি চারদিকে রাষ্ট্র হয়ে গেছে যে উজি এখনও বেঁচে আছে! এতদিন ধরে আগলে রাখা সবথেকে বড় সত্যটি প্রকাশ্যে চলে আসায় উজির চাল এক লহমায় ভেস্তে যাওয়ার মুখে।
পরিস্থিতি সামলাতে শুভেন্দু ভেবেছিল সবাইকে নিজের ইশারায় চালাবে, কিন্তু নিশা, ঋষি এবং তার বাবা স্পষ্ট জানিয়ে দেয় চুক্তি হওয়া মানেই শুভেন্দুর মনগড়া সিদ্ধান্ত মেনে নেওয়া নয়। এর মধ্যেই গল্পে আসে বড় চমক সায়ন্তন চুপিচুপি খেয়ার ঘরে ঢুকে তাকে অজ্ঞান করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে পারফিউমের তীব্র গন্ধ ঋষির মনে সন্দেহ জাগায় এবং বাড়িতে হইচই পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ঘটে উজির দুর্দান্ত এন্ট্রি! উজি ও সায়ন্তনের এই মুখোমুখি লড়াই পর্বের অন্যতম সেরা আকর্ষণ হয়ে ওঠে। সায়ন্তন সাময়িকভাবে পালিয়ে যেতে সক্ষম হলেও, তার সময় যে এবার সত্যি ফুরিয়ে আসছে তা স্পষ্ট।
আরও পড়ুনঃ সাফল্যের পরই রায়ানের জীবনে ঘোর বিপদ! চরিত্র নিয়ে টানাটানি! বিপদে ফেলার নতুন ছক শিরিনের! পারুল কি পারবে অসম্মানের হাত থেকে রায়ানকে বাঁচাতে?
আগামী পর্বের ঝলকে দেখা যায়, কাকিমণি যখন বলেন, “কাল উল্টো রথ, তাই আমাদের ভালোভাবে বাড়ি থেকে বেরোতে হবে,” তখন ঋষি দৃঢ় গলায় উত্তর দেয়, “হ্যাঁ, আমাদের উল্টো রথের আয়োজন ভালোভাবে করতে হবে। কারণ কালকেই সব হিসাব মিলে যাবে।” ঋষির এই রহস্যময় বার্তার পর থেকেই দর্শকদের মনে কৌতুহল তুঙ্গে ঠিক কোন হিসাবের কথা বলছে ঋষি? এতদিন ধরে লুকিয়ে রাখা সমস্ত সত্য কি তবে উল্টো রথের পুণ্য তিথিতেই সবার সামনে উন্মোচিত হতে চলেছে, নাকি অপেক্ষা করে আছে নতুন কোনো বড় মোড়?

