ট্র্যাকিং ডিভাইস খুলে চম্পট দিল সায়ন্তন! উজি বেঁচে আছে জেনে গেল সবাই! দুর্জয়ের মাস্টারস্ট্রোকে তোলপাড় ব্যানার্জি বাড়ি!

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হলো ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, সায়ন্তন সরাসরি দুর্জয় ঘোষালের মুখোমুখি হয়ে উজিকে নিয়ে সমস্ত সত্য প্রকাশ করতে শুরু করে। সে জানায়, এত দিন ধরে উজিই তাকে অপহরণ করে আটকে রেখেছিল এবং সাম্প্রতিককালের ঘটে যাওয়া সমস্ত ঘটনার পেছনে আসলে উজিরই হাত রয়েছে। সায়ন্তনের মুখে এই চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য কথা শুনে দুর্জয়ের মনে তীব্র খটকা লাগে। নিজের চারপাশের পরিস্থিতি আঁচ করতে পেরে সে কিছুটা সন্দিহান হয়ে সায়ন্তনকে প্রশ্ন করে, উজি আবার লুকিয়ে তাদের কথাগুলো শুনছে না তো?
দুর্জয়ের সেই আশঙ্কাই শেষ পর্যন্ত অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়। দেখা যায়, দূর থেকে হেডফোনে কান দিয়ে উজি তাদের সমস্ত কথোপকথন নিখুঁতভাবে শুনছে। সায়ন্তন ও দুর্জয়ের প্রতিটি কথা শোনার পর নিজের মনেই গর্জে উঠে উজি বলে, “দুর্জয় ঘোষাল, এবার তোমাকেও ধরব। তোমাকেও আমি কোনোভাবেই ছাড়ব না।” উজি যে অনেক আগে থেকেই নিজের চাল খুব সূক্ষ্মভাবে সাজিয়ে রেখেছিল, তা সায়ন্তন বা দুর্জয় কেউই টের পায়নি। ফলে অজান্তেই তারা এমন কিছু গোপন তথ্য ফাঁস করে ফেলে, যা ভবিষ্যতে তাদের বিরুদ্ধেই বড় অস্ত্র হয়ে উঠতে পারে।
তবে দুর্জয় ঘোষালকে হারানো মোটেও অত সহজ হবে না। কারণ সে আগেই পরিস্থিতির বিপজ্জনক মোড় টের পেয়ে গিয়েছিল। কোনো ঝুঁকি না নিয়ে সে তড়িঘড়ি ব্যানার্জি বাড়িতে গিয়ে সায়ন্তন ও উজির যাবতীয় খবর জানিয়ে নিজের দিকটা সম্পূর্ণ নিরাপদ করে নেয়। তাই সায়ন্তনের থেকে পাওয়া কিছু তথ্যের জোরেই দুর্জয়কে কোণঠাসা করা সম্ভব নয়। এর মধ্যেই গল্পে নতুন মাত্রা যোগ করেছে নিশার আত্মপ্রকাশ। এবার সে পূর্নাঙ্গ প্রস্তুতি নিয়ে রাজনীতিতে পা রাখছে নিজের টিম তৈরি, জনসংযোগ বাড়ানো থেকে শুরু করে সবদিক থেকেই বেশ হিসেব কষে এগোচ্ছে সে।
আগামী পর্বে নাটকে আসবে আরও এক নতুন মোড়। দত্তবাবু উজিকে ফোনে জানায় যে, সায়ন্তন বুঝে ফেলেছিল তাকে ট্র্যাক করা হচ্ছে। তাই অত্যন্ত চালাকির সঙ্গে ট্র্যাকিং ডিভাইসটি খুলে ফেলে সে চম্পট দিয়েছে। ফলে সায়ন্তনকে আবার হাতের মুঠোয় পাওয়ার পরিকল্পনা উজির জন্য আরও জটিল হয়ে ওঠে।
আরও পড়ুনঃ খুনসুটির মাঝেই চরম বিপদের সংকেত! থিয়েটারের মঞ্চে রায়ানকে আটকাতে কী পরিকল্পনা শিরিনের? পারুল কি পারবে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে?
ঠিক এই সময়েই উজিকে আরও বড় বিপদের খবর জানাতে ফোন করে নিশা। সে জানায়, দুর্জয় ঘোষাল ইতিমধ্যেই ব্যানার্জি বাড়িতে গিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে সায়ন্তন ফিরে এসেছে। আর এর সঙ্গেই চারদিকে ছড়িয়ে পড়েছে যে উজি এখনও বেঁচে আছে! এতদিন ধরে উজি যা গোপন রেখেছিল, তা এক লহমায় প্রকাশ্যে চলে আসায় তার পুরো চাল বড়সর ধাক্কা খেল। এখন সমস্ত প্রমাণ হাতে থাকা সত্ত্বেও উজি কি পারবে দুর্জয়কে আইনি কাঠগড়ায় দাঁড় করাতে, নাকি দুর্জয়ের এই পাল্টা চালে শেষ মুহূর্তে সব পরিকল্পনা ওলটপালট হয়ে যাবে তা দেখতেই অধীর অপেক্ষায় দর্শক।

