আরোও একবার বসু থিয়েটারের মঞ্চ কাঁপাতে তৈরি রায়ান! পাশে দাঁড়ালো পুরো পরিবার! এবার কি হতে চলেছে পারুলের সঙ্গে? দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, বসু থিয়েটারের সেই বড় ড্রামা কম্পিটিশন এখন রায়ানের একদম চোখের সামনে। পরিস্থিতির জালে জড়িয়ে রায়ান না চাইলেও তাকে এই প্রতিযোগিতায় অংশ নিতেই হচ্ছে। তবে গল্পের মোড় ঘোরে ঠিক তখনই, যখন জানা যায় এই প্রতিযোগিতার মূল স্পন্সর আর কেউ নয় পারুলের কোম্পানি ‘পিওর লাইফ’। অন্যদিকে, রায়ানের অজান্তেই প্রতিযোগিতায় তার নাম এন্ট্রি করিয়ে দিয়েছেন তার বাবা পরিতোষ বসু।
প্রথমে নাম দেখে রায়ানের সন্দেহ হয়েছিল পারুলের ওপর। কিন্তু পারুল স্পষ্ট জানিয়ে দেয়, সে এমন কিছুই করেনি। ঠিক তখনই পরিতোষ বসু সত্যিটা সামনে এনে বলেন যে, তিনিই রায়ানের নাম জমা দিয়েছেন। বাবার এই কথা শোনার পর রায়ানের মনের ভেতরের মূল দ্বিধা আর আত্মসম্মানের লড়াইটা বাইরে বেরিয়ে আসে।
রায়ানের মনে বড় ভয় ছিল লোকমুখের কথা নিয়ে। পারুল নিজেই যেখানে ‘পিওর লাইফ’-এর সিইও, আর সেই কোম্পানিই প্রতিযোগিতার স্পন্সর সেখানে অংশ নিলে সবাই ভাববে রায়ান নিজের যোগ্যতায় নয়, বরং স্ত্রীর পরিচয়ের জোরে সুযোগ পেয়েছে। সবাই তার প্রতিভা নিয়ে প্রশ্ন তুলবে। রায়ানের এই আত্মসম্মানের যুক্তি শুনে পারুল এক মুহূর্তও দেরি করেনি। রায়ানের সম্মানের খাতিরে সে সঙ্গে সঙ্গে ‘পিওর লাইফ’-এর সিইও পদ থেকে পদত্যাগ করার মতো বড় সিদ্ধান্ত নিয়ে নেয়।
পারুলের কাছে পদ বা ক্ষমতার চেয়েও রায়ানের আত্মসম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। নিজের এই ত্যাগকে সে একফোঁটাও বড় করে দেখায়নি, বরং খুব সহজভাবে জানিয়েছে, সে রায়ানের পাশে থেকে তার সাফল্য উদযাপন করতে চায়। পারুলের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে প্রথমবারের মতো রায়ানও বুঝতে পারে, তার পাশে থাকা মানুষটার মূল্য ঠিক কতটা।
আরও পড়ুনঃ আদিত্যকে সবার সামনে চ’ড় মা’রল পল্লবী! মিস্টার চক্রবর্তীর রহস্য ফাঁস হতেই বিরাট আঘাত পেলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব
অবশেষে শুরু হয়ে গেল রায়ানের যোগ্যতার আসল লড়াই। এই লড়াইয়ে এখন আর সে একা নয় তার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে পারুল, রুক্মিণী ও পিসিমনি। তাদের এই ভালোবাসাকে সঙ্গী করে রায়ান এবার মঞ্চে বিশেষ কিছু একটা ঘটিয়ে দেখানোর জন্যই তৈরি হচ্ছে।

