‘যারা আমাদের ‘গ’দ্দার’ বলছেন, তারা আসলে চোরদের…’ ‘আজ থেকে নতুন একটি যাত্রা শুরু হল!’ রাজনীতিতে অভিনেত্রীর নতুন অধ্যায়! পার্লামেন্টে পা রাখতেই বি’স্ফোরক রচনা বন্দ্যোপাধ্যায়!

সংসদের নতুন অধিবেশন শুরু হওয়ার আগে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আসন বণ্টন প্রসঙ্গে তিনি জানান, দলের সাংসদরা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং আশা করছেন আগামী এক বা দুই দিনের মধ্যেই স্পিকার সংসদে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করবেন।
বিরোধীদের সমালোচনার জবাবও দেন রচনা। তিনি বলেন, কে কী মন্তব্য করলেন তা নিয়ে তাঁদের কোনও চিন্তা নেই। তাঁর দাবি, তৃণমূল অযথা প্রচারের জন্য সাংবাদিক বৈঠক করে না। সংসদের কাজ সুষ্ঠুভাবে চলুক, সেটাই তাঁদের লক্ষ্য। পাশাপাশি যাঁরা তাঁদের ‘গদ্দার’ বলছেন, তাঁদের উদ্দেশেও কড়া ভাষায় পাল্টা মন্তব্য করেন তিনি।
সংসদে এনসিপিআই-এর ভূমিকা নিয়েও নিজের মত প্রকাশ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, নতুন অধিবেশনের সঙ্গে একটি নতুন পথচলাও শুরু হয়েছে। দেশের এবং বাংলার মানুষের স্বার্থে ইতিবাচক কাজ করাই তাঁদের উদ্দেশ্য। মানুষের উপকারে আসে এমন কোনও বিল সংসদে এলে সেটিকে সমর্থন করার কথাও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে নিজের রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনায় রয়েছেন রচনা। এ প্রসঙ্গে তিনি বলেন, জনপ্রিয় মুখ হিসেবেই তাঁকে প্রার্থী করা হয়েছিল। তাঁর দাবি, তিনি কোনও অচেনা ব্যক্তি ছিলেন না। দীর্ঘদিনের পরিচিতি এবং মানুষের ভালোবাসার কারণেই তাঁকে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ ‘অভিনয় ছাড়ার পর বন্ধ হয়ে গিয়েছিল রোজগার!’ ‘হাজার টাকার ভাতার দিন শেষ!’ ‘দু নৌকায় পা দিইনি, কাজ হারিয়েও আপোষ করিনি!’ অভিনয় জগৎ থেকে রাজনীতি! অকপটে লকেট চট্টোপাধ্যায়!
হুগলি লোকসভা কেন্দ্র থেকে তাঁর জয়ের পিছনে নিজের জনপ্রিয়তারও বড় ভূমিকা রয়েছে বলে দাবি করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি বহু মানুষের ঘরে পৌঁছেছেন। সেই পরিচিতি এবং নিজের পরিশ্রমই নির্বাচনে জয়ের অন্যতম কারণ বলে তাঁর বিশ্বাস।

