‘একজন মানুষ অনশন করে নিজের জীবন…’ সোনম ওয়াংচুককে সমর্থন জানিয়ে সরব আরাত্রিকা সিনহা! এই অসহনীয় নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন ‘খুদে কমরেড’!

দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি থাকলেও নিজের অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। হাসপাতালে শুয়েই তিনি একটি হাতে লেখা চিঠির মাধ্যমে ২০ জুলাই সংসদ ভবন অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে দিল্লি পুলিশের হস্তক্ষেপ এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে দেশজুড়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে সোনম ওয়াংচুকের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন ‘সারেগামাপা’ খ্যাত আরাত্রিকা সিনহা। সামাজিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে আগেও প্রকাশ্যে মতামত জানিয়েছেন তিনি। এবারও নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, প্রভাবশালী অনেক মানুষ গুরুত্বপূর্ণ সময়ে মুখ না খুলে চুপ করে রয়েছেন, যা তাঁর কাছে উদ্বেগের বিষয়।

আরাত্রিকা তাঁর পোস্টে আরও দাবি করেন, একজন মানুষ নিজের জীবন ঝুঁকির মুখে রেখে অনশন চালিয়ে গেলেও অনেকেই কোনও প্রতিক্রিয়া জানাচ্ছেন না। তাঁর প্রশ্ন, মানুষ কি আরও বড় কোনও বিপর্যয়ের অপেক্ষা করছে? পাশাপাশি তিনি সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন এবং বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানান।

অন্যদিকে, সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো অভিযোগ করেছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে স্বামীর সঙ্গে দেখা করতে নানা বাধার মুখে পড়তে হয়েছে। তাঁর দাবি, চিকিৎসা-সংক্রান্ত নথি দেখার সুযোগও পাননি তিনি। একই সময়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকও অভিযোগ করেছেন, অনশন শুরুর আগে বিক্ষোভ চলাকালীন তাঁর উপর পুলিশ হামলা চালিয়েছিল।

আরও পড়ুনঃ ক্ষমা করেও হলো না লাভ! মায়ের কথায় পারুলের জীবন অতিষ্ঠ করার প্রতিজ্ঞা শিরিনের! এবার কী করবে রায়ান? দুর্ধর্ষ আজকের পর্ব

উল্লেখ্য, সোনম ওয়াংচুক ২৮ জুন থেকে শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরও তিনি অনশন ভাঙেননি। তাঁর লেখা চিঠিতে ‘ভয়মুক্ত ভারত, অন্যায়মুক্ত ভারত’-এর বার্তা তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই শাবানা আজমি, সোনাক্ষী সিনহা, বিশাল দাদলানি ও দিয়া মির্জার মতো একাধিক বলিউড তারকাও তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।

Back to top button