‘টাকা দাও, নয়তো…’ ‘শুটিং পেতেই জোর করে…’ ‘ফেডারেশনের ভয়ে মুখে কুলুপ এঁটেছিল গোটা ক্রু!’ মিতিন মাসি-র সেটে যৌ’ন হে’নস্থার শিকার এক মহিলা! বি’স্ফোরক স্বীকারোক্তিতে উত্তপ্ত সমাজ মাধ্যম!

পর্দায় যখন নারী শক্তির জয়গান গাওয়া হয়, ঠিক তখনই স্টুডিও পাড়ার (Tollywood) অন্দরে চেপে রাখা অন্ধকার সত্যিগুলি একে একে সামনে চলে আসে। বেশ কিছুদিন আগে ‘মিতিন মাসি’ ছবির শুটিং সেটে এক নারী কর্মীর সাথে ঘটে যাওয়া চরম যৌন হেনস্থার ঘটনাটি নিয়ে টলিপাড়ার অন্দরে ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কাজ করতে গিয়ে কীভাবে প্রভাবশালী ও ক্ষমতার অলিন্দে থাকা মানুষদের দাপটে সাধারণ নারী কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হয়, এই সাম্প্রতিক ঘটনাটি তারই একটি বড় প্রমাণ হিসেবে উঠে এসেছে।

অভিযোগ অনুযায়ী, ছবির শুটিং চলাকালীন সেটের মধ্যেই ওই নারী কর্মী চূড়ান্ত শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের শিকার হন। সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে হেনস্থা করা সত্ত্বেও সে সময় ইন্ডাস্ট্রির বড় অংশ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ক্ষমতার অপব্যবহার এবং কাজ হারানোর ভয়ে সেটের বাকি কাস্ট ও ক্রু সদস্যরাও নির্যাতিতার পাশে না দাঁড়িয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। ফলে প্রতিবাদের রাস্তা বন্ধ করে দিয়ে ওই মেয়েটিকে এক প্রকার একাকী লড়াইয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছিল।

এত বড় একটা ঘটনার পরও টলিপাড়ার এই ভয়ের সংস্কৃতি বদলায়নি বলেই অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এই ঘটনার পর বহু মেকআপ আর্টিস্ট এবং সাধারণ টেকনিশিয়ানরা নির্ভয়ে সামনে এসে জানিয়েছেন যে, প্রতিবাদ করতে গেলেই কীভাবে দিনের পর দিন ব্ল্যাকলিস্ট করে বসিয়ে রাখা হয়। অতীতে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মতো পরিচিত ব্যক্তিত্বদেরও প্রতিবাদ করার কারণে কীভাবে বছরের পর বছর কাজ না দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছে এবং বিভিন্ন সভায় মাইক বন্ধ করে অপমান করা হয়েছে, সেই প্রসঙ্গও নতুন করে উঠে আসছে।

এই পুরো অন্যায়ের নেপথ্যে যারা রয়েছেন, তাদের সাথে ইন্ডাস্ট্রির প্রথম সারির কিছু মেইনস্ট্রিম অভিনেত্রীদের তোষামোদের সম্পর্ক নিয়েও এখন তীব্র সমালোচনা চলছে। অভিযোগ উঠছে, সাধারণ স্তরের মেকআপ আর্টিস্ট বা নারী কর্মীরা যখন পেটের ভাতে লাথি খেয়ে কান্নাকাটি করছেন, তখন তাবড় তাবড় নায়িকারা ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের ঘরে গিয়ে মজলিস সংস্কৃতির অংশ হচ্ছেন। সাধারণ কর্মীদের শোষণের বিনিময়ে প্রভাবশালী মহলের এই আনন্দ-উৎসবকে টলিপাড়ার অনেকেই চূড়ান্ত দ্বিচারিতা বলে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুনঃ ‘গলায় একটা গয়না পরেছে, তাতেই হি’জড়া?’ ছেলেকে নিয়ে কুরুচিকর সমালোচনায় ক্ষুব্ধ চৈতি ঘোষাল! অমর্ত্যকে নিয়ে স্পষ্ট জবাব পরিচালকের!

শুটিং সেটের এই ঘটনাটি সামনে আসায় টলিউডের সাধারণ কর্মীদের মনে জমে থাকা ক্ষোভ আরও তীব্র রূপ নিয়েছে। জনপ্রিয় পডকাস্ট স্ট্রেইট আপ উইথ শ্রী এর সঞ্চালিকা শ্রী এর একটি ভিডিওর মাধ্যমে গোটা ঘটনাটা জানা গিয়েছে। ইন্ডাস্ট্রির নোংরা পরিবেশকে পুরোপুরি পরিষ্কার করতে এবং বিশেষ করে নারী কর্মীদের জন্য একটি নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলার দাবি এখন জোরালো হচ্ছে। বিনোদন জগতের একাংশের মতে, পর্দায় যতই প্রগতিশীলতার গল্প দেখানো হোক না কেন, শুটিং ফ্লোরে নারীদের নিরাপত্তা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত টলিউডের এই গভীর ক্ষত কোনোদিনই নিরাময় হবে না।

Back to top button