রহস্যটা লুকিয়ে ছিল মায়ের আঁচলে! ‘আমি ছোট থেকেই সপ্তাহে অন্তত তিন দিন…’ কোন জাদুবলে এই বয়সেও নিজেকে ধরে রেখেছেন দীপান্বিতা হাজারী? ডাক্তার তথা অভিনেত্রীর অপরূপ ত্বকের আড়ালে লুকিয়ে কোন রহস্য?

চল্লিশ পার করেও কীভাবে ত্বকের জেল্লা ধরে রাখা যায়, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। আর তিনি যদি হন বিনোদন জগতের চেনা মুখ, তবে তো কথাই নেই! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকারে নিজের চিরযৌবনা ত্বকের আসল রহস্য ফাঁস করলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী তথা ডাক্তার দীপান্বিতা হাজারী (Deepanwita Hazari)। আজীবন পর্দার সামনে ও পেছনে সমানভাবে নিজেকে ধরে রাখা এই অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, দামি কসমেটিক্স বা পার্লারের ট্রিটমেন্ট নয়, বরং মায়ের কাছ থেকে শেখা একেবারেই সাধারণ ও ঘরোয়া উপায়েই তিনি নিজের রূপ ধরে রেখেছেন বছরের পর বছর।

অভিনেত্রী জানান, ত্বকের আসল জেল্লা আসে ভেতর থেকে। আর সেই কারণে প্রতিদিনের ডায়েটে ভিটামিন-সি রাখা অত্যন্ত জরুরি। দীপান্বিতা নিজের অভ্যাসের কথা তুলে ধরে বলেন, তিনি প্রতিদিন সকালে ব্রেকফাস্টের সময় নিয়ম করে দুটি লেবুর রস খান। ঋতু পরিবর্তনের সাথে সাথে লেবুর ধরণও বদলে যায়; যেমন গরমের দিনে তিনি দুটো মোসাম্বি লেবুর রস খান এবং শীতকাল এলে ডায়েটে থাকে দুটো কমলালেবুর রস। এই অভ্যাসটি শরীরের টক্সিন দূর করে ভেতর থেকে ত্বককে সতেজ ও পুষ্ট রাখতে সাহায্য করে।

তবে শুধু লেবুর রস খাওয়াই শেষ কথা নয়, এর খোসাটিকেও রূপচর্চায় দারুণভাবে কাজে লাগান তিনি। লেবুর রস বের করে নেওয়ার পর খোসাগুলো ফেলে না দিয়ে, সেগুলিকে মিক্সিতে বা শিলালপায় খুব মিহি করে বেটে নেন অভিনেত্রী। এরপর সেই বাটা খোসা একটি পাত্রে ভরে ফ্রিজে রেখে দেওয়া হয়। দীপান্বিতার মতে, এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিলে চার থেকে সাত দিন পর্যন্ত অনায়াসে ভালো থাকে এবং যখন খুশি ব্যবহার করা যায়।

সপ্তাহে অন্তত তিন দিন স্নান করার ঠিক আগে তিনি এই বিশেষ প্যাকটি ব্যবহার করেন। ফ্রিজ থেকে লেবুর খোসা বাটা বের করে তার সাথে সামান্য দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হয়। এরপর সেই প্যাকটি মুখ, গলা, হাত, পা এবং পিঠে ভালো করে মেখে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। লেবু ত্বকের কালো দাগছোপ দূর করতে ও ট্যান সরাতে সাহায্য করে এবং দুধ ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ বা নরম রাখে।

আরও পড়ুনঃ ‘ব্যস্ততা আসলে একটা অজুহাত!’ ‘আমি পারলে বাকিরা কেন পারবে না?’ ‘যারা ভালোবাসে, তারা ঠিক সময় বের করে নিতে পারে…’ নাম না করে কাকে কর্তব্যের পাঠ পড়ালেন তৃণা সাহা?

সবশেষে দীপান্বিতা তাঁর রূপচর্চার সবচেয়ে চমকপ্রদ সিক্রেটটি শেয়ার করেছেন। ১০ মিনিট প্যাকটি লাগিয়ে রাখার পর, স্নানের ঠিক আগে রান্না করার সাধারণ সাদা তেল দিয়ে আলতো হাতে ঘষে প্যাকটি শরীর থেকে তুলে ফেলতে হবে। অভিনেত্রী জানান, সাদা তেলের মধ্যে তিনটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বকের জন্য ভীষণ উপকারী। সারা বছর ধরে সপ্তাহে মাত্র তিন দিন এই সহজ ও সস্তা ঘরোয়া পদ্ধতিটি মেনে চললেই আর কোনো দামি ক্রিমের প্রয়োজন পড়বে না, ত্বক ভালো থাকতে বাধ্য।

Back to top button