ধ’র্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক! সমস্ত ঘটনার স্পষ্ট ব্যাখ্যা দিলেন অভিনেত্রী! ‘ব্যক্তিগত আচরণ নিয়ে…’ সত্যিটা জানতেই কড়া পদক্ষেপ নিলেন অভিনেত্রী!

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় এবং চর্চিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দর্শকদের বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা পোস্টের কারণেও তিনি প্রায়শই খবরের শিরোনামে থাকেন। তবে এবার কোনো সিনেমার প্রচার বা ব্যক্তিগত কারণে নয়, বরং নিজের ব্যক্তিগত ম্যানেজারকে কাজ থেকে অব্যাহতি দেওয়ার এক চরম সিদ্ধান্ত নিয়ে চর্চায় এলেন এই টলি-সুন্দরী।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি জরুরি বিবৃতি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, “যাঁদের এটি জানা প্রয়োজন, তাঁদের অবগতির জন্য আমি অর্ঘ্য মুখোপাধ্যায় (বাসস্থান: ১৩, অনন্ত দেব মুখোপাধ্যায় লেন, ষষ্ঠীতলা, হাওড়া) নামক এক ব্যক্তির দ্বারা পরিচালিত হয়ে আসছিলাম। ২০২৪ সাল থেকে আমার সময়সূচি এবং বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করার জন্য ‘ট্যালেন্টওয়ালা’ সংস্থাটি আমার সঙ্গে যুক্ত ছিল এবং উক্ত সংস্থার কর্মী হওয়ার সুবাদেই তারা আমার সাথে তাঁর পরিচয় করিয়ে দেয়। সম্প্রতি আমি জানতে পেরেছি যে, তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চলছে, যা আমার জন্য অত্যন্ত অস্বস্তিকর। অন্য কারও প্রতি তাঁর ব্যক্তিগত আচরণ কেমন, সে বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ধারণা না থাকলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমি তাঁকে আমার ম্যানেজারের পদ থেকে অব্যাহতি দিচ্ছি। সেই সঙ্গে আমি ‘ট্যালেন্টওয়ালা’ সংস্থাকেও অনুরোধ জানিয়েছি, তারা যেন বিষয়টি নথিবদ্ধ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সবার অবগতির জন্য এই তথ্যটি প্রকাশ করা হলো। শুভেচ্ছা সহ, শ্রাবন্তী চ্যাটার্জী।”
শ্রাবন্তীর এই আকস্মিক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অভিনেত্রীর পোস্ট থেকে পরিষ্কার জানা গেছে যে, ২০২৪ সাল থেকে ‘ট্যালেন্টওয়ালা’ নামক একটি পেশাদার সংস্থার মাধ্যমে অর্ঘ্য মুখোপাধ্যায় নামের ওই ব্যক্তি তাঁর কাজের দেখভাল করছিলেন। কিন্তু হঠাৎ করেই শ্রাবন্তী জানতে পারেন যে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি গুরুতর ফৌজদারি মামলা চলছে। এই খবরটি জানার পরেই আর কোনো ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘যোগ্যতা থাকলে কার্ডের কী দরকার?’ ‘চলচ্চিত্র জগৎ কোনো চাকরি নয়, ফ্রিল্যান্সিং’, ‘আর্টিস্ট ফোরাম আমায় কাজ দেয়নি, তাই…’ গত ১৫ বছরে টেকনিশিয়ানদের কী দিয়েছে ফেডারেশন? প্রশ্ন তুললেন হিরণ চট্টোপাধ্যায়!
নিজের কাজের জায়গা এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো রকম আপস করতে রাজি নন শ্রাবন্তী, তাঁর এই সিদ্ধান্তেই তা স্পষ্ট। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আইনি জটিলতায় করতে জড়ানো ওই ব্যক্তির ব্যক্তিগত আচরণ সম্পর্কে তিনি আগে থেকে কিছুই জানতেন না। তবে বিষয়টি জানার পর নিজের কাজের পরিবেশ সুরক্ষিত ও বিতর্কহীন রাখতেই তিনি ওই ম্যানেজারকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন এবং সংশ্লিষ্ট সংস্থাকেও আইনি নিয়ম মেনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

