বিরাট দুঃসংবাদ! পরিবারের মাঝেই শেষ বিদায়! ৮৮ বছর বয়সে না ফেরার দেশে কিংবদন্তি সঙ্গীতশিল্পী! বিনোদন জগতে শোকের ছায়া!

শনিবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রবীণ সঙ্গীতশিল্পী আর নেই। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্র ও সঙ্গীত জগতে। দীর্ঘদিন ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর প্রয়াণে অনুরাগী থেকে শিল্পীমহল, সকলেই গভীর শোক প্রকাশ করেছেন।

দিদিমার মৃত্যুর খবর জানিয়ে নাতনি অপ্সরা বৈদ্যুলা সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন। তিনি জানান, পরিবারের সকলের উপস্থিতি ও ভালোবাসার মাঝেই তাঁর দিদিমা শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি লেখেন, তাঁর দিদিমার কণ্ঠ বহু মানুষের জীবনের স্মৃতি হয়ে থাকবে। পরিবারের কাছে তিনি শুধু একজন বিশ্বখ্যাত শিল্পী নন, বরং স্নেহ, ভালোবাসা ও বিনয়ের প্রতীক ছিলেন। এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদনও করেন তিনি।

ছোটবেলা থেকেই গানের প্রতি তাঁর গভীর টান ছিল। মাত্র নয় বছর বয়সে প্রথমবার মঞ্চে গান গাওয়ার সুযোগ পান। পরে চেন্নাইয়ে এসে সঙ্গীত জগতে নিজের পথচলা শুরু করেন। ধীরে ধীরে বিভিন্ন ভাষার ছবিতে প্লেব্যাক গেয়ে তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেন। প্রাতিষ্ঠানিক শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা না থাকলেও নিজের প্রতিভা, পরিশ্রম এবং নিষ্ঠার জোরে তিনি দেশের অন্যতম সফল কণ্ঠশিল্পী হয়ে ওঠেন।

দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে তিনি প্রায় ২০টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন। পাশাপাশি ইংরেজি, জাপানি, জার্মান ও সিংহলী ভাষাতেও তাঁর কণ্ঠ শোনা গেছে। অসাধারণ গায়কীর স্বীকৃতি হিসেবে তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন রাজ্য সরকারের মোট ৩৩টি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ব্যক্তিগত জীবনেও একাধিক কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। স্বামীর মৃত্যুর পর চলতি বছর একমাত্র ছেলেকেও হারান তিনি।

আরও পড়ুনঃ একটি ভিডিওতেই ওলটপালট দুই বোনের দুনিয়া! উজির সামনে কঠিন সত্যি! বো’মা বি’স্ফোরণে বোনকে খু’ন! জিতের হাতেই গ্রেফতার নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব

Apsara Vydula

১৯৩৮ সালের ২৩ এপ্রিল অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার পল্লাপত্তলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রখ্যাত দক্ষিণী সঙ্গীতশিল্পী এস জানকী। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করে গিয়েছেন নিজের অনন্য কণ্ঠে। ১১ জুলাই ৮৮ বছর বয়সে মহীসূরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি গায়িকা। তাঁর অগণিত গান আগামী দিনেও শ্রোতাদের মনে একইভাবে বেঁচে থাকবে।

Back to top button