বিরাট দুঃসংবাদ! ৮৩ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী! বিনোদন জগতে শোকের ছায়া!

বিনোদন জগতে ফের নেমে এল শোকের ছায়া। দীর্ঘ অভিনয় জীবনে বড় পর্দা থেকে ছোট পর্দা, দুই ক্ষেত্রেই নিজের প্রতিভার ছাপ রেখে যাওয়া এক জনপ্রিয় অভিনেত্রীর প্রয়াণের খবর সামনে এসেছে। তাঁর মৃত্যুর খবরে অনুরাগীদের পাশাপাশি চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও নেমে এসেছে গভীর শোক। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি অভিনয়জগতের পরিচিত মুখ হিসেবেই ছিলেন।

ক্যারিয়ারের শুরুতে তিনি ব্রডওয়ের একাধিক জনপ্রিয় কমেডি নাটকে অভিনয় করেন। এরপর একের পর এক আলোচিত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়ে নেন। পাশাপাশি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকেও তাঁর অভিনয় সমানভাবে প্রশংসিত হয়। বিশেষ করে একটি সিরিজে হোমিসাইড ডিটেকটিভের চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে রয়েছে।

ব্যক্তিগত জীবনেও তাঁকে বড় শোকের মুখোমুখি হতে হয়েছিল। ১৯৯৫ সালে মাদকের অতিরিক্ত সেবনে তাঁর একমাত্র ছেলে অকালেই মারা যান। সেই ঘটনা তাঁকে ভীষণভাবে ভেঙে দিয়েছিল। এছাড়া ১৯৬৯ সালে এক বহুল আলোচিত হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেই স্মরণীয় ঘটনাকে পরে হলিউডের একটি জনপ্রিয় ছবিতেও তুলে ধরা হয়।

জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা কখনও কমেনি। কয়েক দশক ধরে সিনেমা ও টেলিভিশনে কাজ করে তিনি নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন। তাঁর অভিনীত একাধিক চরিত্র এখনও দর্শকদের কাছে স্মরণীয়। সহকর্মী এবং অনুরাগীরা তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ ‘ধিক তোমাকে হৈমন্তী, ছিঃ!’ ‘তখন মেজাজ গরম, বিরক্ত হয়ে বলেছিলাম…’ ‘যেখানে মান্না দা ঐভাবে…সেখানে আমি কে?’ কেন নিজেকে ধিক্কার জানালেন বর্ষীয়ান গায়িকা হৈমন্তী শুক্লা?

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার টেমিকুলা ভ্যালির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জোয়ানা পেটেট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর বন্ধু ও প্রাক্তন ম্যানেজার পাম ডুবোয়া এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ‘দ্য গ্রুপ’, ‘ক্যাসিনো রয়্যাল’, ‘দ্য নাইট অফ দ্য জেনারেলস’, ‘রবারি’ এবং ‘ব্লু’-সহ একাধিক ছবিতে অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

Casino Royale

Back to top button