মেয়ের সুখের খোঁজ নিল কমলা-শ্রীনিবাস! অষ্টমঙ্গলায় সম্রাটকে নিয়ে বাবা-মাকে কি বললো ঝিনুক? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, গল্পের শুরুতেই দেখা যায়, আদি তার ভাঙা হাত নিয়ে হুট করেই পল্লবীর বাড়িতে হাজির হয়। নিজের এই অবস্থার আসল কারণ লুকিয়ে সে বাড়ির সবার সামনে বানিয়ে বলে যে, এক গোপন শত্রু নাকি তাকে এই অবস্থায় ফেলেছে। আদির মুখে এই মনগড়া গল্প শুনে বাড়ির বড়রা স্বভাবতই বেশ উত্তেজিত হয়ে পড়েন। বিশেষ করে ঠাম্মি চরম রেগে গিয়ে সাফ জানিয়ে দেন, সেই গোপন শত্রুর খোঁজ যদি কোনোভাবে পাওয়া যায়, তবে তিনি নিজে গিয়ে তার গালে একটা বড়সড় চড় কষিয়ে আসবেন!
অন্যদিকে, সম্রাট আর ঝিনুকের সম্পর্ক দিন দিন যে মোড় নিচ্ছে, তা দর্শক মহলে একেবারেই ভালো সাড়া ফেলছে না। ঝিনুকের প্রতি সম্রাটের পাগলামি ও সন্দেহবাতিকতা এখন চরমে। এমনকি বাড়ির লোকের সামনেও সে ঝিনুককে ন্যূনতম সম্মানটুকু দিচ্ছে না। ঝিনুক যদি নিজের বাপের বাড়ির লোকজনকে একটু বেশি ভালোবাসে বা তাদের উপস্থিতিতে খুশি হয়, তাতেই সম্রাটের মনে তীব্র সন্দেহের দানা বাঁধছে। তার ধারণা, ঝিনুক তাকে বাদ দিয়ে বাকিদের বেশি ভালোবাসে এবং তার সাথে সুখে নেই। সম্রাটের এই উগ্র ও সাইকো রূপ দর্শকরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
এই জটিল পরিস্থিতির মাঝেই শ্রীনিবাস ও কমলা যখন সম্রাট এবং ঝিনুককে অষ্টমঙ্গলার জন্য নিমন্ত্রণ জানায়, তখন সম্রাটের মনে এক নতুন ভয় দানা বাঁধতে শুরু করে। সে মনে মনে আতঙ্কিত হয়ে পড়ে এই ভেবে যে, ঝিনুক যদি বাপের বাড়ি গিয়ে তার এই অস্বাভাবিক আচরণ ও অত্যাচারের সমস্ত সত্যি কথা সবাইকে বলে দেয়, তবে সবাই তাকে ভুল বুঝবে এবং দোষী সাব্যস্ত করবে। নিজের মুখোশ খুলে যাওয়ার এই ভয় সম্রাটকে অনবরত তাড়া করে বেড়াতে থাকে।
এদিকে গল্পের সমান্তরাল আরেকটি ট্র্যাকে চম্পা জানতে পারে এক নির্মম সত্য। সে বুঝতে পারে যে রাজু মুখে বলতে এবং কানে শুনতে পায় না। এই সত্যটা জানার পর চম্পার মনে রাজুর প্রতি এক গভীর অনুতাপ ও অপরাধবোধের জন্ম হয়। এরপর থেকেই রাজুর ভেতরের আসল মানুষটা এবং তার চরিত্রের ভালো দিকগুলো আস্তে আস্তে চম্পার সামনে প্রকাশ পেতে থাকে। সে উপলব্ধি করতে পারে যে, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও রাজু আসলে অত্যন্ত পরিষ্কার ও সরল মনের একজন ভালো মানুষ।
আরও পড়ুনঃ ‘রচনা বোরখা পরে বাড়ি যেত যাতে নিজের…’, ‘দিদি নাম্বার ১-এর সেটে বসেই সংসার করেছে…’, ‘চুপ থাকলেই বোধহয় ভালো হতো, কেন যে…’, রচনা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে ট্রোলিং কালচারের দিকে আঙুল তুললেন তনুকা চ্যাটার্জী!
আগামী পর্বের আগাম ঝলকে দেখা যাবে, অষ্টমঙ্গলা করতে ঝিনুক ও সম্রাট অবশেষে বাপের বাড়িতে এসে পৌঁছেছে। রাতের বেলা ঝিনুক যখন তার বাবা-মায়ের কাছে আদরে মেতে ওঠে, তখন শ্রীনিবাস ও কমলা তার কাছে জানতে চায় সে শ্বশুরবাড়িতে ভালো আছে কিনা কিংবা সম্রাট তাকে যত্নে রাখছে কিনা। ঠিক সেই সময় জানালার বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে সব কথা শুনছিল সম্রাট, আর ভয়ে-আতঙ্কে তার হাত কাঁপছিল। এখন এটাই দেখার অপেক্ষা যে, ঝিনুক কি বাপের বাড়ির সবার কাছে সম্রাটের সব নির্মম অত্যাচার ফাঁস করে দেবে, নাকি বরাবরের মতো মুখ বুজে তার ভালো দিকটাই সবার সামনে তুলে ধরবে!

