মিঠাইতে আর মজছে না সিড, এবার উচ্চেবাবুর বিপরীতে থাকবে পীহু ওরফে সৃজলা! আসছে নতুন প্রজেক্ট

বহুদিন ধরেই জল্পনা চলছে শেষ হবে মিঠাই। ইতিমধ্যেই মিঠাই এর সেট বদল ঘটেছে। মনোহরা ছেড়ে দিতে হয়েছে মিঠাই টিমকে। এইবার একদম পাকাপাকিভাবেই বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এই ধারাবাহিক। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর মিঠাই এবং সিদ্ধার্তকে নতুন কোন ধারাবাহীকে দেখতে পাওয়া যাবে? সেই নিয়ে জল্পনা চলছে টেরিপাড়ায়।
টিআরপিতে অনেকটাই পড়ে গেছে মিঠাই। আগের মত স্লটলিড করতে পারছে না সে। কিন্তু তাও বছরের পর বছর দর্শকদের মনের মনিকোঠায় একটা পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছে এই ধারাবাহিক তাই খুব সহজেই এই ধারাবাহিককে শেষ করতে পারছে না ধারাবাহিকের নির্মাতারা। তবে এখনকার পর্বগুলি দেখে বোঝা যাচ্ছে ধীরে ধীরে অন্তিমের দিকে এগোচ্ছে মিঠাই। মিঠাই ভক্তদের দাবি তারা আবার সিদ্ধার্ত এবং মিঠাই কে অন্য ধারাবাহিকে একই জুটি হিসেবে দেখতে চান তবে এটা কি আদৌ সম্ভব?
এছাড়াও যারা ধারাবাহিকের সঙ্গে নিয়মিত যুক্ত রয়েছে তারা জানবেন আদৃত তার সৌমিতৃষার অফ স্ক্রিন সম্পর্ক তেমন একটা ভালো না। জল্পনা রয়েছে আদ্রিত কে পছন্দ ছিল সৌমিতৃসার কিন্তু মাঝপথে অনস্ক্রিম দিদিয়া চলে আসায় তা ভেস্তে যায়। আর তারপর থেকেই নানা রকমের ঝামেলা লেগে আছে তাদের মধ্যে তাই এটাই হয়তো মিঠাই আর উচ্ছে বাবুর একত্রে করা শেষ ধারাবাহিক।
মিঠাই কে দর্শকরা এতটাই পছন্দ করেন যে সেটা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। মিঠাই আর সিদ্ধার্থের জুটি এখনো অব্দি দেখানো ধারাবাহিক গুলির মধ্যে সবথেকে সেরা জুটি বলে গণ্য করা হয়। তাই দর্শকরা চান এই জুটি আবার ফিরে আসুক নতুন কোন রূপে নতুন কোন ধারাবাহিকের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে এক জুটি পুনরায় ফিরিয়ে এনে বেশ পস্তাতে হচ্ছে স্টার জলসা কে তাই আবারও এই একই ঘটনার জি বাংলা ঘটাবে কিনা তার কোন নিশ্চয়তা নেই।
এবার এক নতুন জল্পনা তৈরি হয়েছে দর্শক মহলে। সকলের প্রিয় মিঠাই রানীর উচ্ছে বাবু নাকি জুটি বাঁধতে চলেছেন মন ফাগুনের জনপ্রিয় নায়িকা পিহু অর্থাৎ সৃজলা গুহর সঙ্গে। এই সম্পর্কে এখনো অব্দি অভিনেতা অথবা অভিনেত্রী কারোর থেকেই সঠিক কোন তথ্য বা কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে এমনটাই জল্পনা চলছে টেলিপাড়া জুড়ে। এক মেয়েটি যেন তার একটি পোস্টে লেখেন আদৃত এবং সৃজলার জুটি খুব মানাবে। আর তারপর থেকেই শুরু হয়েছে এই জল্পনা।

