বিরাট বড় ষ’ড়যন্ত্রের মুখে পারুল! পুলিশ সেজে প্রাণ গেল চার নিরীহ গ্রামবাসীর! কি করতে চলেছে সংযুক্তা?

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুলের মা গায়ত্রীর সঙ্গে সংযুক্তার শত্রুতা বহু বছরের পুরনো। একসময় দক্ষিণ ভারতে কাজ করার সূত্রে আয়াপ্পান নামে এক ব্যক্তির সঙ্গে সংযুক্তার পরিচয় হয়েছিল। আর সেই অতীত ঘটনার পর থেকেই গায়ত্রীর ওপর তার মনে পুঞ্জীভূত রাগ ও ক্ষোভের জন্ম নেয়। আজকের এই জটিল পরিস্থিতি যে সেই পুরনো শত্রুতার জের টেনেই তৈরি করা হয়েছে, তা বুঝতে এখন আর কারও বাকি থাকে না।
এদিকে সেই সংযুক্তাই এখন যেন একেবারে ভোলবদল করে ফেলেছে। অতীতের সমস্ত অপরাধের দাগ মুছে সে এখন নতুন করে এক হোটেলের ব্যবসা শুরু করার কথা বলছে। সংযুক্তার এই হঠাৎ বদলে যাওয়া এবং নতুন ব্যবসার পরিকল্পনা কি শুধুই লোকদেখানো, নাকি এর পেছনেও লুকিয়ে আছে অন্য কোনো গোপন চাল ও গভীর ষড়যন্ত্র, তা নিয়ে সবার মনে তীব্র কৌতুহল তৈরি হয়েছে।
ভরা আদালতে দাঁড়িয়ে পারুল স্পষ্ট জানিয়ে দেয় যে তার মা কোনো রাষ্ট্রবিরোধী কাজ করেনি, তাকে সম্পূর্ণ মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। নিজের মায়ের নির্দোষ প্রমাণ করার জন্য আদালতের কাছে মাত্র তিন দিনের সময় চেয়ে নেয় পারুল, এবং আদালতও সেই আর্জি মঞ্জুর করে। আদালত থেকে বেরিয়েই পারুল রায়ানকে লক্ষ্য করে তার চূড়ান্ত বার্তা দিয়ে বলে, “যা করার, আমাদের এই তিন দিনের মধ্যেই করতে হবে।”
আদালতের দেওয়া সেই সীমিত সময়ের মধ্যেই সত্যিটা খুঁজে বের করার জন্য পারুল আর রায়ান সরাসরি পৌঁছে যায় সাউথ ইন্ডিয়ায়। সেখানে শুরুতে খুব একটা সহযোগিতা না পেলেও, শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নথি তাদের হাতে আসে। আর সেখান থেকেই পারুলের চোখে পড়ে একটা অদ্ভুত বিষয় যাদের পুলিশ বলা হচ্ছে, তাদের প্রত্যেকের পায়েই ছিল সাধারণ চটি। অথচ আসল পুলিশ টিমের এমন পোশাক বা জুতো থাকার কথা নয়। এই একটা খটকা থেকেই পারুলের সন্দেহ আরও জোরালো হয়ে ওঠে যে, পুরো ঘটনাটাই গায়ত্রীকে ফাঁসানোর জন্য সাজানো হয়েছিল।
আরও পড়ুনঃ সুপারি কি’লারের খপ্পরে র’ক্তাক্ত আদিত্য! নিজেকেই আঘাত করল সে! বাড়ির লোকের চাপে কি পরিণতি হতে চলেছে তার? দুর্ধর্ষ আজকের পর্ব
তদন্তের পরের ধাপে রায়ান-পারুল সহ গোটা টিম যখন ওই গ্রামে পৌঁছায়, তখন আসল সত্যটি সামনে আসে। তারা জানতে পারে, যে চারজন নিহত ব্যক্তির কথা বলা হচ্ছে তারা আসলে পুলিশ ছিল না, বরং ওই গ্রামেরই চারজন হারিয়ে যাওয়া সাধারণ মানুষ। পারুল বুঝতে পারে এটা একটা বিরাট বড় ষড়যন্ত্র। অন্যদিকে, শিঞ্জিনী যখন সংযুক্তাকে সতর্ক করে বলে যে পারুল সব সত্যি জেনে ফেললে সব শেষ হয়ে যাবে, তখন সংযুক্তা অত্যন্ত ঠান্ডা মাথায় উত্তর দেয় তাহলে আরও একটা তাস তার হাত থেকে বেরিয়ে যাবে।

