সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোহিণীর হাস্যকর ছবি! ‘যতই হোক মিঠাইরানীর ছেলে মেয়ে’,শাক্য মিষ্টির হাতে জব্দ রোহিনী

মিঠাই ধারাবাহিকের নতুন পর্ব এখন জমজমাট। সমস্ত পুরনো স্মৃতি আবার মনে পড়ে গিয়েছে মিঠাইয়ের। আগের মতনই দুষ্টু মিষ্টি মজাদার মিঠাই ফিরে এসেছে দর্শকদের মাঝখানে। সিদ্ধার্থের এখন বড় বিপত্তি কারণ তার জীবনে এসে জুটেছে এক আপন যার নাম নাইকা রহিনি। এখন মিঠাই কে সামলাতে সামলাতে নাজেহাল অবস্থা হচ্ছে সিদ্ধার্থর।

বিশেষত রোহিনীকে প্রোটেকশন দেওয়ার জন্যই হায়ার করা হয় সিদ্ধার্থ কে, কিন্তু উল্টে সিদ্ধার্থের প্রেমেই হাবুডুবু খায় রোহিনী। এখন গোটা হল্লা পার্টি ব্যস্ত রোহিণীকে সিদ্ধার্থের জীবন থেকে সরানোর জন্য। এদিকে দিন দিন মাথা গরম হয়ে যাচ্ছে মিঠাইয়ের। রোহিণীর পাগলামি এতটাই বেড়ে গিয়েছে যে কাজের মেয়ে লক্ষ্মী সেজে মোদক পরিবারে ঢুকতেও একটুও ঘাবরায়নি নায়িকা। আর তারপর ঘটিয়েছে অনেক কীর্তি। তাকে হতে নেট ধরেছে মিঠাই।

আর তারপরেই হোল্লা পার্টির সঙ্গে যোগ দিয়েছে আরও ২ সদস্য তারা হলেন মিঠাইয়ের দাদু আর ঠাম্মি। তাদের সবার এখন একটাই উদ্দেশ্য মিশন নায়িকা বিদায় প্রজেক্ট। এখন তার দাবি সে সবকিছু করতে পারবে সিদ্ধার্থের জন্য। নতুন পর্বে দেখানো হয় রোহিনী শাড়ি পরে বউয়ের বেশে এসে বলছে সে সিদ্ধার্থের জন্য সবকিছু করতে পারবে। সেই শুনে ঠাম্মি, বেশ করে নিজের পা টিপি নিল রোহিণীকে দিয়ে।

তখন রোহিনি মনে মনে বলছে সবার প্রথমে এই বুড়িটাকে বাড়ি থেকে তাড়াবো। তারপরেই রোহিনের উপর দায়িত্ব এসে পড়ে মিষ্টি আর সাক্যকে সামলানোর। আর সেটা করতে গিয়ে এই এইবার মহা ফ্যাসাদে পড়ে নায়িকা। দুটো বাচ্চাকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গিয়ে একটা সময় ঘুমিয়ে পড়ে সে। আর সেই সুযোগে তুই দুষ্টু বাচ্চা তার মুখ চোখে ছেলেদের মতো গোঁফ দাঁড়ি এঁকে দেয় আর সেই মুখের ছবি তুলে নেয় নিপা।

আর তারপর সে বলে এইবার পরের দিন সোশ্যাল মিডিয়ায় নায়িকা রাণীর এই ফটো ভাইরাল হবে। যা দেখে বেশ মজা পাচ্ছেন দর্শকরা। অন্যদিকে মিঠি আর ডক্টর রোহিতের মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল সেগুলো আস্তে আস্তে মিটে আসছে। ধীরে ধীরে গল্পের মন এমন দিকে ঘুরছে যাতে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি সবার সঙ্গে সবার মিল হয়ে অন্তিম পর্ব দেখিয়ে দেবে মিঠাই।

Back to top button