বিরাট দুঃসংবাদ! টানা শুটিংয়ের মাঝেই হাসপাতালে ভর্তি জনপ্রিয় শিল্পী! ‘হঠাৎ করে বুকের মধ্যে…’ ঠিক কি হয়েছে তাঁর? এখন কেমন আছেন তিনি?

বলিউডে একের পর এক ছবির কাজে ব্যস্ত থাকার মধ্যেই আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এক জনপ্রিয় তারকাকে। গত ২৭ জুন শারীরিক অস্বস্তি অনুভব করার পর তাঁকে দ্রুত মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত এক সপ্তাহ ধরে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। যদিও তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে বড় কোনও জটিলতার ইঙ্গিত না মিললেও চিকিৎসকেরা আরও কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী দু’এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে হাসপাতাল সূত্রের দাবি।

এদিকে হাসপাতালের বেডে শুয়ে থাকা তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়ে। দ্রুত সুস্থতা কামনা করে অসংখ্য শুভেচ্ছাবার্তায় ভরে যায় বিভিন্ন সামাজিক মাধ্যম। বলিউডের বহু অভিনেতা, পরিচালক, কোরিওগ্রাফার এবং সহকর্মীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

যদিও এখনও পর্যন্ত তাঁর বা পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, চিকিৎসায় তিনি ভালো সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। টানা কাজের চাপের কারণেই এই শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Bollywood choreographer

আরও পড়ুনঃ ‘কাজ বন্ধ হয়ে যাওয়ার ভয় তাড়া করত সবসময়!’ ‘ভাগ্যিস কোনো ভূষণ টুষণ পাইনি!’ ‘পাবলিকই আসল পাল্টিবাজ!’ ‘মঞ্চে গিয়ে গরু-ছাগলের মতো বসে থাকা…’ ট্রোলিং নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ! কি বললেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়?

শেষ পর্যন্ত জানা যায়, হাসপাতালে ভর্তি হওয়া এই তারকা আর কেউ নন, বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার বস্‌কো লেসলি মার্টিস। সিজ়ার গনসালভেসের সঙ্গে জুটি বেঁধে তিনি শাহরুখ খান, হৃতিক রোশন, সলমন খান, রণবীর কপূর, রণবীর সিংহ এবং প্রিয়ঙ্কা চোপড়ার মতো প্রথম সারির তারকাদের বহু জনপ্রিয় গানের নৃত্যপরিকল্পনা করেছেন। সম্প্রতি এস এস রাজামৌলি পরিচালিত মহেশ বাবু ও প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ‘বারাণসী’ ছবির কাজ নিয়েও ব্যস্ত ছিলেন তিনি। সেই সময়েই তাঁর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ বেড়েছে চলচ্চিত্র মহলে।

Back to top button