Mithai: টিআরপি কমলেও মিঠাই রানীই সেরা! এবার আবার মিলল প্রমাণ! মিঠাই পেল সেরা ধারাবাহিকের পুরস্কার

বহু সিরিয়াল আসে যায় তবে এমন কিছু সিরিয়াল টিভির পর্দায় ভেসে ওঠে যা মানুষের মনে সারা জীবনের মতো থেকে যায়। এর আগেও আমরা এই বছর নিদর্শন পেয়েছি যে সিরিয়ালগুলি শেষ হয়ে গেলেও দর্শকরা ভুলে যেতে পারেনি তার গল্প বা চরিত্রগুলিকে।
একটা সিরিয়াল বা সিনেমা তখনই জনপ্রিয় হয়ে ওঠে যখন তার গল্পের জোর থাকে গল্প পরিবেশনার জোর থাকে এবং তার পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দক্ষতা থাকে। এসব কিছু মিলেমিশে একটি সুন্দর গল্প ধরা দেয় পর্দায়। এমন অনেক গল্প এখন অব্দি সিরিয়াল জগতে দেখা গিয়েছে তবে তার মধ্যে খুব কম পরিমাণ গল্প দর্শকদের মন ছুঁয়ে যেতে পেরেছে। এর কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সিরিয়ালে গল্পের গরু গাছে উঠে যায়।

সেই দিক থেকে দেখতে গেলে এখন পর্যন্ত জি বাংলার মিঠাই ধারাবাহিক এমন এক সিরিয়াল যা নিয়ে সন্দেহ নেই যে তা কতটা জনপ্রিয়। আজকের প্রজন্ম থেকে শুরু করে মা কাকিমারা সকলেই মিলে টিভির পর্দা খুলে বসে পড়ে মিঠাইয়ের কাণ্ড কারখানা দেখতে। এখন যদিও মিঠাই নেই তবে সে না থাকলেও যে প্রতি মুহূর্তে দর্শকদের মনে আছে সেটা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়।
আসলে যবে থেকে দেখানো হয়েছে সিরিয়ালে যে মিঠাই মারা গেছে তবে থেকেই দর্শকরা নতুন করে দাবি করেছে আবার যেন মিঠাইকে ফিরিয়ে আনা হয় সেটা যেভাবেই হোক। কারণ তাদের দাবি এখন মিঠাইকে ছাড়া উচ্ছে বাবু অসম্পূর্ণ। মাঝখানে যদিও মিঠাই চলে যাওয়ার পর টিআরপি কমতে শুরু করেছিল কিন্তু টিআরপি দখলের লড়াইয়ে একের পর এক চমক এসেছে গল্পে।

যদিও টিআরপি কম হলেও জনপ্রিয়তা নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই। আবার একবার তার প্রমান পাওয়া গেল। আবার সেরা ধারাবাহিক হয়ে উঠল জি বাংলার মিঠাই। মিঠাই মারা যায় নভেম্বরের ১২/১৩ তারিখের এপিসোডে। কিন্তু ডিসেম্বর মাসেও মিঠাই মোস্ট পপুলার ফিকশন চরিত্র। তাই সেই হলো সেরা। Ormax Media থেকে এই স্বীকৃত তুলে দেওয়া হয়েছে মিঠাইকে।

