বিলাসবহুল রেস্তোরাঁ ছেড়ে, রাস্তার ধারে ৬০ টাকার আলু পরোটা! নেই লাইট ক্যামেরার ভিড়, একদম সাদামাটা সাধারণ ধাবায় তৃপ্তি করে খাচ্ছেন গায়ক! এটাই অরিজিৎ সিং! গায়কের আন্তরিক ব্যবহারে মুগ্ধ নেটদুনিয়া!

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং বরাবরই নিজের সহজ-সরল জীবনযাপনের জন্য পরিচিত। মুম্বইয়ে থাকলেও নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক কখনও ছিন্ন করেননি তিনি। এবারও সেই পরিচিত স্বভাবেরই প্রমাণ মিলল নদিয়ার একটি সাধারণ ধাবায় তাঁর হঠাৎ উপস্থিতিতে। বিলাসবহুল রেস্তোরাঁ নয়, বরং সাধারণ খাবারের স্বাদ নিতেই তিনি সেখানে পৌঁছেছিলেন।

জানা গিয়েছে, নদিয়ার ‘পিএম ইন ধাবা’-তে আলু পরোটার বিশেষ সুনাম রয়েছে। মাত্র ৬০ টাকার সেই আলু পরোটা খেতেই সেখানে যান অরিজিৎ। খাওয়ার পর ধাবার কর্মীদের অনুরোধে তিনি রান্নাঘরে গিয়ে সবার সঙ্গে হাসিমুখে ছবি তোলেন। তাঁর এই সহজ ব্যবহার ধাবার কর্মীদের কাছে দিনটিকে আরও স্মরণীয় করে তোলে।

পরে ধাবা কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে সেই ছবিগুলি প্রকাশ করে। পোস্টে তারা জানায়, অরিজিৎ সিং তাঁদের ধাবায় এসে খাবার খাওয়ার পাশাপাশি পুরো টিমের সঙ্গে সময় কাটিয়েছেন এবং সবার সঙ্গে ছবি তুলেছেন। এমন একজন জনপ্রিয় শিল্পীর কাছ থেকে এত আন্তরিক ব্যবহার পেয়ে তাঁরা গর্বিত ও আনন্দিত বলেও উল্লেখ করেন।

ছবিতে দেখা যায়, অরিজিতের পরনে ছিল সাদা কুর্তা ও ট্রাউজার্স। তাঁর পরিচিত কোঁকড়ানো চুলের সঙ্গে ছিল একেবারে সাধারণ সাজ। কোনও তারকাসুলভ আড়ম্বর বা দূরত্ব না রেখে তিনি ধাবার রাঁধুনি ও অন্য কর্মীদের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশে যান। সেই মুহূর্তের ছবিগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ বাড়ি থেকে বিতাড়িত শিরিন-শিঞ্জিনী! পরাজয় নাকি নতুন ষড়যন্ত্রের শুরু? ঘরছাড়া হয়ে এবার কী করবে শিরিন? দুর্ধর্ষ আজকের পর্ব

খাওয়াদাওয়া ও ছবি তোলার পর ধাবা থেকে বের হওয়ার সময় উপস্থিত সকলকে হাত নেড়ে তিনি বলেন, “আসি তাহলে…”। তাঁর এই সাধারণ বিদায় সম্ভাষণ এবং মাটির মানুষের মতো ব্যবহার আবারও অনুরাগীদের মন জয় করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও অরিজিৎ সিং এখনও একই রকম বিনয়ী এবং সাধারণ মানুষ হিসেবেই সবার কাছে প্রিয়।

Back to top button