বিরাট দুঃসংবাদ! হাসপাতালে ভর্তি ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত হিয়া দে! য’ন্ত্রণায় নাজেহাল ছোট্ট অভিনেত্রী? আজ অস্ত্রোপচার! কি হয়েছে তাঁর?

‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকের হাত ধরে ছোটবেলায় দর্শকদের মন জয় করেছিলেন হিয়া দে। আজও অনেকের কাছে তিনি ‘পটল’ নামেই পরিচিত। যদিও দীর্ঘদিন ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে, তবু সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর একটি পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হাসপাতালের বেড থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন হিয়া। তবে অসুস্থতার মধ্যেও তাঁর মুখে ছিল হাসি। মজার ছলেই ক্যাপশনে তিনি লেখেন, ‘এর আগে এমন কুল রোগী দেখেছেন, যার হাত ভেঙে গিয়েছে?’ এই পোস্ট সামনে আসতেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্তরা।

জানা গিয়েছে, হিয়ার হাতের কব্জিতে গুরুতর চোট লেগেছে এবং তার অস্ত্রোপচার হওয়ার কথা। সূত্রের খবর, স্কুলের হয়ে অনূর্ধ্ব ১৯ কবাডি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিয়মিত অনুশীলন করছিলেন তিনি। সেই সময় খেলতে গিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার সময় শরীরের পুরো ভার হাতের উপর পড়ায় কব্জির হাড় ভেঙে যায়।

এটি অবশ্য হিয়ার জীবনের প্রথম বড় অস্ত্রোপচার নয়। ২০২৩ সালে তাঁর শরীরে একটি বড় টিউমার ধরা পড়েছিল। পরিবারের তরফে জানানো হয়েছিল, ইউটেরাসের পিছনে প্রায় ১৫ সেন্টিমিটার আকারের টিউমার তৈরি হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করা হয় এবং পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ মোটা টাকা দাবি করায় বাদ পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়? দিদি নাম্বার ১ থেকে কত পেতেন অভিনেত্রী? পারিশ্রমিকের জন্য পূর্বেও অনুষ্ঠান ছেড়েছিলেন তিনি?

আবারও শারীরিক সমস্যার মুখোমুখি হলেও হিয়ার ইতিবাচক মনোভাব অনুরাগীদের নজর কেড়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। তাঁর অস্ত্রোপচার সফল হোক এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুন, এমনই প্রার্থনা করছেন তাঁর অসংখ্য অনুরাগী।

Bengali actress

Back to top button