মৃত্যুতেই শেষ হচ্ছে মিঠাই! হাসিখুশি মিঠাই ধারাবাহিকের চরম অন্তিম পর্বের কথা ভেবে দুশ্চিন্তায় দর্শক

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে টিআরপি তালিকায় বেশ ভালো স্কোর থাকলেও, বর্তমানে টিআরপি তলানিতে। তাতে কি হয়েছে, এখনও দর্শকরা মিঠাইকেই ভালোবাসে, আর তাই তো টিকে রয়েছে ধারাবাহিকটি।
বর্তমানে যেহেতু টিআরপি সব তাই একটি ধারাবাহিকের টিকে থাকার জন্য তার টিআরপি লিস্টের উপরে নাম থাকাটা খুব দরকার। আর তার সাথে যেটা দরকার সেটা হলো দর্শকদের মনে জায়গা করে নেওয়া। টিআরপিতে প্রথম থেকে বেশ ভালোই ছিল মিঠাই। একটানা বেশ কয়েকটা সপ্তাহ জুড়ে টপ করে গেছে এই ধারাবাহিক। আর বর্তমানে মানুষের মনে একেবারে টপে রয়েছে এই মিঠাই। তবে খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকের অন্তিম পর্ব আসতে চলেছে।
ধারাবাহিক যারা দেখেন তারা জানেন ধারাবাহিকের কাহিনীতে এসেছে আমূল পরিবর্তন। মিঠাই মারা গিয়ে মিঠি এসেছে। ঘটনাচক্রে সেই মিঠির সাথে বিয়ে হয় সিড এর। এই বিয়ে হওয়া কোনো দর্শকই মেনে নিতে পারেননি, কারণ তারা সবসময় চেয়েছে মিঠাই যেমন শুধুই সিডের আর সিডও তেমন শুধুই মিঠাই এর। এই দুজনের মাঝে অপর কেউ আসুক এটা কখনোই চায়নি।

সম্প্রতি জল্পনা রোটছে মিঠাইয়ের মৃত্যুর মধ্য দিয়েই শেষ হবে ধারাবাহিক। যারা নিত্যদিন ধারাবাহিক সম্পর্কিত খোঁজখবর রাখেন তারা জানবেন শারীরিক অবস্থা ভালো নেই মিঠাইয়ের তাই বেশ দীর্ঘ কিছুদিনের জন্য ছুটি নিতে চলেছে সে তাই অনেকে মনে করছেন এখানেই অন্যান্য ধারাবাহিকের মতো নেই মৃত্যু হবে নায়িকার আর তারপরেই শেষ হবে এই ধারাবাহিক। আদৌ কি এটি সত্যি এমনটাই কি হবে দর্শকরা কি চান?
না এমন কিছুই হবে না এই জল্পনা সত্যি হবার নয়। ইতিমধ্যেই দেখানো হয়েছে রোহিনীর মাধ্যমে আবার স্বাভাবিক সম্পর্কে ফিরছে মিঠাই আর সিদ্ধার্ত অন্যদিকে মিঠি আর ডক্টর রোহিতের মধ্যে সম্পর্কটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে সমস্ত তার সুন্দরভাবে শেষ করেই তবেই ইতি টানবে মিঠাই। তবে এর মাঝে রয়েছে আরও একটি চমক খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকের সন্তান সম্ভাবনা হতে চলেছে এক ব্যক্তি তবে সে কে সেই সম্পর্কে এখনো অব্দি ঠিকমতো জানা সম্ভব হয়নি। মিঠাই যতদিন থাকবে ততদিন অব্দি তো বটেই এমন কি শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকদের মনের মনিকোঠায় সব সময় শীর্ষেই স্থান পাবে মিঠাই।

