গুরুতর অসুস্থ গায়ক? এলোমেলো চেহারায় ডাক্তারের চেম্বারে অরিজিৎ সিং! কি হয়েছে তাঁর? উদ্বেগে অনুরাগীরা!

জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংকে বহরমপুরের একটি চিকিৎসকের চেম্বারে দেখা যাওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। সমাজ মাধ্যমে তাঁর কয়েকটি ছবি ছড়িয়ে পড়তেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তিনি কি অসুস্থ? যদিও এই বিষয়ে অরিজিৎ বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
জানা গিয়েছে, বহরমপুরের রানীবাগান এলাকার এক চিকিৎসকের চেম্বারে সন্ধ্যাবেলা দেখা যায় অরিজিৎকে। ভাইরাল হওয়া ছবিতে তাঁকে সাধারণ পোশাকে দেখা গিয়েছে। তবে তিনি নিজের জন্য নাকি পরিবারের অন্য কারও চিকিৎসার কারণে সেখানে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
জিয়াগঞ্জে থাকাকালীন অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ সিং। স্থানীয় মানুষজন প্রায়ই তাঁকে শহরের রাস্তায় হাঁটতে বা নিজের স্কুটার চালিয়ে ঘুরে বেড়াতে দেখেন। তাই হঠাৎ বহরমপুরে চিকিৎসকের চেম্বারে তাঁর উপস্থিতি নিয়ে এলাকায় এবং অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
যে চিকিৎসকের চেম্বারে অরিজিৎ গিয়েছিলেন, সেখান থেকে তাঁর স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ভাইরাল হওয়া ছবিগুলিতে তাঁকে বেশিরভাগ সময় একাই দেখা গিয়েছে। চিকিৎসকের সঙ্গে দেখা করার পর তিনি নিজের স্কুটারে করে দ্রুত জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! বিনোদন জগতকে শূন্য করে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা! ৭৩-এই ইহলোক ছাড়লেন তিনি! শেষযাত্রায় জনসমুদ্র, চোখের জলে বিদায় জানালেন ভক্তরা!

উল্লেখ্য, চলতি বছরে প্লেব্যাক গানের জগৎ থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে অনুরাগীদের অবাক করে দিয়েছিলেন অরিজিৎ। পরে অবশ্য আমির খানের অনুরোধে ‘এক দিন’ ছবির জন্য গান গেয়েছিলেন তিনি। সাম্প্রতিক এই ঘটনায় তাঁর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এখনও পর্যন্ত তাঁর অসুস্থতার কোনও সরকারি তথ্য সামনে আসেনি।

