বিরাট দূর্ঘটনার কবলে সোমা বন্দ্যোপাধ্যায়! শুটিং করতে গিয়ে ভাঙল হাত! সরে গিয়েছে আঙ্গুলের হার! এখন কেমন আছেন অভিনেত্রী?

জি বাংলার নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ সম্প্রতি সম্প্রচার শুরু হয়েছে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোমা বন্দ্যোপাধ্যায়। তিন মেয়েকে নিয়ে এক মায়ের জীবনের গল্প ঘিরেই এগোচ্ছে কাহিনি। অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজর কেড়েছে ধারাবাহিকটি।
সাম্প্রতিক পর্বের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়েন সোমা বন্দ্যোপাধ্যায়। গল্প অনুযায়ী, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেই দৃশ্যের শুটিং চলাকালীন দ্রুতগতিতে বাইক নিয়ে আসা অভিনেতারা ব্যাগ টানতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, ব্যাগটি শক্তভাবে অভিনেত্রীর হাতে জড়ানো ছিল। ফলে টান দেওয়ার সময় তাঁর আঙুলে গুরুতর চোট লাগে এবং হাড় সরে যায়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরে করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হাতে চিড় ধরেছে।
চোট পাওয়ার পরেও কাজ বন্ধ করেননি সোমা বন্দ্যোপাধ্যায়। আহত হাত নিয়েই তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন এবং নিয়মিত সেটে উপস্থিত থাকছেন। শুটিং ফ্লোরে সহ-অভিনেতা ও কলাকুশলীরাও তাঁকে বিভিন্নভাবে সাহায্য করছেন। অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে এসে তাঁর পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুনঃ নিজের ভুল স্বীকার করে কান ধরলেন রূপা গঙ্গোপাধ্যায়! প্রশ্নের উত্তর না দেওয়ায় অভিনেতার আনা অভিযোগের মুখে বিধায়ক! কি ভুল করেছেন অভিনেত্রী?
উল্লেখ্য, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে সোমা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ, ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং প্রিয়দর্শিনী। নায়কের চরিত্রে রয়েছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। গত ১ জুন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক।

