‘জুনিয়রের সঙ্গে রুম শেয়ার করব না!’ ‘সেদিন মেকআপ রুম থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই আমি…’ ২০ বছর পর ইন্ডাস্ট্রিতে অর্পিতা মুখোপাধ্যায়! সহ্য করেছেন অনেক অপমান! মুখ খুললে অভিনেত্রী!

বিনোদন জগতে দীর্ঘ ২০ বছর পার করে ফেলেছেন অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। আজ তিনি ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ হলেও, তাঁর এই পথ চলাটা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর এক চরম অপমানের স্মৃতি হাতড়ালেন অভিনেত্রী। ২০০৬ সালের একটি তিক্ত ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, কীভাবে ইন্ডাস্ট্রির এক নামী সিনিয়রের আচরণের কারণে তাঁকে মেকআপ রুম থেকে বের করে দেওয়া হয়েছিল।

সেদিনের সেই ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে অর্পিতা জানান, ভারতলক্ষ্মী স্টুডিওতে ‘এই ঘর এই সংসার’ মেগা সিরিয়ালের শুটিং চলছিল। সেই সময় এক নামী সিনিয়র শিল্পী স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি কোনো জুনিয়র আর্টিস্টের সাথে মেকআপ রুম শেয়ার করবেন না। ফলস্বরূপ, অর্পিতাকে মেকআপ রুম থেকে বের করে দেওয়া হয় এবং নিরুপায় হয়ে সেদিন স্টুডিওর এক গাছতলায় বসে তাঁকে মেকআপ করতে হয়েছিল। তবে অর্পিতা দমে যাননি, নিজের কাজের প্রতি সৎ থেকেছেন। পরবর্তীতে তাঁর ‘বেহুলা’ ধারাবাহিকের অভিনয় দেখে সেই সিনিয়র শিল্পী নিজেই ফোন করে তাঁর প্রশংসা করতে বাধ্য হন। অর্পিতা বিশ্বাস করেন, নিজের কাজের প্রতি ডেডিকেশন থাকলে সাফল্য আসবেই।

অতীতের এই কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া অর্পিতা বর্তমান প্রজন্মের শিল্পীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তাঁর মতে, আজকালকার ছেলেমেয়েরা কাজের জন্য খুব কম সময় পায়, যা তাঁদের সময়ে ছিল না। তবুও অন্বেষা, সুস্মিতা বা ইধিকার মতো নতুন প্রজন্মের অভিনেত্রীরা যেভাবে কম সময়ের মধ্যেও ব্রিলিয়ান্ট পারফরম্যান্স দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। অর্পিতা মনে করেন, নতুনরা বাইরে থেকে আসে, তাই সিনিয়রদের উচিত তাদের ভয় না দেখিয়ে আপন করে নেওয়া এবং কাজের পরিবেশ সহজ করে দেওয়া।

তবে নতুন প্রজন্মের প্রশংসা করলেও, বর্তমান ইন্ডাস্ট্রির একটি ট্রেন্ড নিয়ে তীব্র ক্ষোভ ও আপত্তি প্রকাশ করেছেন অর্পিতা। তিনি বলেন, আজকাল সোশ্যাল মিডিয়ার ‘ফলোয়ার্স’ বা ‘মিলিয়ন ভিউজ’ দেখে একজন শিল্পীর অভিনয়ের যোগ্যতা বিচার করা হচ্ছে এবং সেই অনুযায়ী কাস্টিং করা হচ্ছে, যা একেবারেই ঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় কেউ ভালো ইনফ্লুয়েন্সার বা ডান্সার হতেই পারেন, কিন্তু ক্যামেরার সামনে দেবশঙ্কর হালদার, কৌশিক সেন বা সুদীপ্তা চক্রবর্তীর মতো বাঘা বাঘা অভিনেতাদের মুখোমুখি দাঁড়িয়ে অভিনয় করাটা সম্পূর্ণ আলাদা বিষয়। সঠিক প্রস্তুতি ছাড়া নামলে সেখানে শুধু ফলোয়ার্স দিয়ে টিকে থাকা অসম্ভব।

actress

আরও পড়ুনঃ ‘ওই টাকাটা আমি ছাড়বো কেন?’ ‘এই পর্যায়ে পৌঁছে কাকের মতন বসে কাকা করা উচিত না! ‘তোষামোদ করিনি বলেই ১২ বছর ব্যান!’ ক্ষমতার লোভে প্রতিভার অপমৃ’ত্যু! টলিউডের অতি-রাজনীতিকরণ নিয়ে সরব ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়!

নতুনদের উদ্দেশ্যে এক মূল্যবান পরামর্শ দিয়ে অভিনেত্রী বলেন, “সাঁতার না জেনে সমুদ্রে ঝাঁপ দিও না।” অভিনয় কোনো সহজ জিনিস নয়, এর জন্য প্রচুর প্র্যাকটিস ও গ্রুমিংয়ের প্রয়োজন। চটজলদি গাড়ি-বাড়ি করার বা সস্তা জনপ্রিয়তার লোভে অন্ধ না হয়ে, নতুনদের উচিত বিভিন্ন থিয়েটার বা ওয়ার্কশপের মাধ্যমে নিজেদের অভিনয় দক্ষতা বাড়ানো। বিনোদন জগতে টিকে থাকতে গেলে পাঁচ দিনের জাঁকজমক নয়, বরং ধৈর্য, কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি গভীর ফোকাস থাকা অত্যন্ত জরুরি।

Back to top button