খুব শীঘ্রই দর্শকদের অনুরোধে সূর্য-দীপার মিল ঘটতে চলেছে, সম্প্রচারিত হওয়ার আগেই টাটকা ঘোষণা ‘দীপা’র

স্টার জলসার (Star Jalsha) সাম্প্রতিক সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলে। শুরু থেকেই ধারাবাহিকটির কাহিনী মন কেড়েছিল দর্শকের। তবে মাঝখানে অতিরিক্ত কূট-কাচালি অবিশ্বাস এইসবের কারণে দর্শকের কাছে গল্প কিছুটা একঘেঁয়ে হয়ে উঠেছিল। বর্তমানে সিরিয়ালটি লিপ নেওয়ার পর দুই মেয়ে সোনা রুপা আবার গল্পের প্রতি দর্শকের আকর্ষণ ফিরিয়ে এনেছে। তাদের অভিনয় দর্শককে ছুঁয়ে গেছে।
ধারাবাহিকে এখন প্রতিটি পর্বই বেশ টানটান পর্ব চলছে। সূর্য দীপা এত বছর একে অপরের থেকে দূরে আছে। তারা ঠিক করে নিজেদের সন্তানের সাথে সমান ভাবে সময় কাটানো থেকেও বিচ্ছিন্ন হয়ে আছে। দর্শক চান তারা যেন এবার একসাথে হয়ে যায়। তাদের মাঝের সব ভুলবোঝাবুঝি মিটে গিয়ে তারা যেন একসাথে আবার হাসিমুখে আগের মত থাকে।
বর্তমানে চলছে রুপার ট্র্যাক। যেখানে রুপা জানতে পেরে গেছে যে সে সূর্য সেনগুপ্ত অর্থাৎ হিংসে কুটির বাবারই মেয়ে। এটা জানার পর রুপা ঠিক যতটা খুশি হয়েছিল ঠিক ততটাই কষ্ট পেয়েছিল যখন সে জানতে পারে এবং নিজের কানে শুনতে পায় তার নিজের বাবাই তাকে চায়না। তার নিজের বাবা তাকে নিজের কাছে রাখতে পারবেনা। বাবা এখানেই আছে কিন্তু বড়রা বলে বেরিয়েছে, বাবা বিদেশে, এত সবকিছু সহ্য করতে পারছে না রুপা। তাও এখনো অব্দি মুখ বুঝে সবটাই সহ্য করে যাচ্ছে সে।
তবে এই মুহূর্তে দর্শকরা চান যাতে খুব তাড়াতাড়ি সূর্য দীপার মধ্যে এই ভুল বোঝাবুঝি মান অভিমানের পালা শেষ হয়ে যাক। আমরা সব সময় আশা করি মিথ্যার জল নষ্ট হয়ে খুব তাড়াতাড়ি সত্যি বেরিয়ে আসবে কিন্তু এই ধারাবাহিকে সেই দিনটি এখনো অব্দি আসেনি। দর্শকরা চাতক পাখির মত আশা করে বসে রয়েছে সেই দিনটার জন্য যেই দিন সুস্থ স্বাভাবিকভাবে সোনা রুপা সূর্য দীপা একই ছাদের নিচে জীবন যাপন করবে।
এই ঘটনা ঘটতে যে আর বেশি দেরি নেই তারই সংবাদ দিলেন অভিনেত্রী নিজে। এক সংবাদ মাধ্যমের তরফ থেকে দীপা অর্থাৎ স্বস্তিকার একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয় কবে তাদের মাঝখানে এই দূরত্ব মিটবে। এই প্রশ্নের উত্তরে সে বলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে অনেক দিন সময় লেগেছে। তাই যেমন হঠাৎ করে দূরত্ব বাড়েনি ঠিক তেমনি হঠাৎ করেই দূরত্ব কমবে না তবে খুব তাড়াতাড়ি সূর্য দীপার মধ্যে মিল ঘটবে কত তাড়াতাড়ি সেটা তিনি এখনো স্পষ্টভাবে না জানালেও সেই দিনটা আজকে যে আর খুব বেশি দেরি নেই সেই খবরই শিলমোহর দিলেন অভিনেত্রী।

