অতীতের পাতা ওল্টাতেই বড় ধাক্কা! শিঞ্জিনী প্রথমা নন! সৌমিত্রের প্রথম স্ত্রীর কথা জানতে পেরে বড় ধাক্কা খেলো পারুল!

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিকের আগামী পর্বের গল্পে আসতে চলেছে এক টানটান উত্তেজনা। পারুলের প্রতি রায়ানের কেয়ারিং বা যত্নশীল মনোভাব দর্শকদের মন ছুঁয়ে গেছে। রায়ানের সেই ভালোবাসাময় চোখের দিক থেকে আজ যেন চোখ সরানোই দায় ছিল এককথায় এটি ছিল একটি মনোমুগ্ধকর দৃশ্য। অন্যদিকে, সৌমিত্র বাড়ি গিয়ে শিরিনের সাথে যে কঠোর ব্যবহার করেছে, সেটা ছিল গল্পের আরও একটি বড় ধামাকা। সব মিলিয়ে পুরো পর্বটি ছিল দুর্দান্ত ও নানা চমকে ভরপুর।
এরপর শিরিনের থেকে সৌমিত্র কোনো সঠিক উত্তর না পেয়ে পারুল ও রায়ানকে দেখা করতে বলে। তারা তিনজনে একটা ক্যাফেতে বসে কথা বলার সময় আচমকাই সৌমিত্র পারুলকে জানায়, সে পারুলের বাবা বা মায়ের পরিচয় খুঁজে বের করার বিষয়ে কোনোভাবেই যুক্ত হতে পারবে না। এই কথা বলে সৌমিত্র পারুলের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর রায়ান ভীষণ অবাক হয়ে পারুলকে জিজ্ঞেস করে, মাত্র কয়েক ঘণ্টায় সবকিছু এভাবে ১৮০° ঘুরে গেল কীভাবে?
সৌমিত্রের এমন আচরণে পারুলও সন্দেহ প্রকাশ করে বলে, তার মা কি সৌমিত্র কাকুকে আগে থেকেই কোনোভাবে চিনতো? জবাবে রায়ান তাকে মনে করিয়ে দেয় যে, শিরিন যেমন তাকে তার বাবার নাম জানতে দেয়নি, আবার অন্যদিকে তার বাবার ডিএনএ টেস্টও করিয়েছে এই সবকিছুই আসলে একটা বিশেষ ইঙ্গিত দিচ্ছে। রায়ান এ কথা বলার পর পারুল হতবাক হয়ে প্রশ্ন করে, “তাহলে কি সৌমিত্র কাকুই আমার বাবা?” এই বড় সত্যিটা এখন গল্পকে কোন দিকে নিয়ে যায়, সেটাই দেখার বিষয়।
অবশেষে অতীতের অনেক অজানা সত্য এবার সবার সামনে চলে এসেছে। নিশ্চিতভাবে জানা গেছে যে, শিঞ্জিনী আসলে পরিকল্পনা করেই সৌমিত্রকে ফাঁসিয়ে বিয়ে করেছিল। শুধু তাই নয়, সৌমিত্র ও পারুলের মায়ের পবিত্র সম্পর্কের মধ্যে সে এমন এক ভুল বোঝাবুঝি তৈরি করেছিল, যার কারণে বাধ্য হয়ে পারুলের মা একদিন ঘর ছেড়ে চলে যান। এতদিনের জমে থাকা রহস্যের জট ধীরে ধীরে খোলায় গল্পটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।
আরও পড়ুনঃ ‘রাজা রানী বাদশা’ ছবির সেই ছোট্ট রানী আজ সংসারী! তার মিষ্টি মুখ আর করুণ অভিনয় জল এনেছে বহু দর্শকের চোখে! শিশু শিল্পী মোনা দত্ত আজ সুন্দরী যুবতী! জানেন এখন কি করছেন অভিনেত্রী?
অন্যদিক পারুল আর রায়ানও এবার আন্দাজ করতে শুরু করেছে যে সৌমিত্রই হয়তো পারুলের আসল বাবা, এখন শুধু একটা শক্ত প্রমাণের অপেক্ষা। আগামী পর্বে দেখা যাবে, তারা দুজনে সৌমিত্রের অতীত ইতিহাস ঘাটতে ঘাটতে তার এক পুরনো বন্ধু অলক বাবুর বাসায় পৌঁছায়। সেখানে পারুল সৌমিত্রের বিয়ে নিয়ে জানতে চাইলে অলক বাবু জানান, সৌমিত্রের বিয়েতে তিনি সবচেয়ে বেশি মজা করেছিলেন। পারুল যখন জিজ্ঞেস করে, “শিরিনের মা শিঞ্জিনীর সাথে বিয়ে তো?” তখন অলক বাবু হেসে বলেন, “আরে নাহ! ওটাতো সৌমিত্রের দ্বিতীয় বউ। সৌমিত্রের আগেও একটা বিয়ে হয়েছিল।” এই কথা শুনেই পারুল চমকে ওঠে। তবে অলক বাবু শেষ পর্যন্ত পুরো সত্যিটা বলতে পারবেন কি না, সেটাই এখন দেখার বড় চমক।

