পারুলের বুদ্ধিতে বাজিমাত! সার্চ ওয়ারেন্ট নিয়ে ঘরে ঢুকতেই পুলিশের চোখে চরম বিস্ময়! কি দেখে থতমত খেয়ে গেল অফিসার? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, গুলির আঘাতে মারাত্মকভাবে জখম হওয়ার পর বসু বাড়িতেই পারুলের মায়ের চিকিৎসা শুরু হয়। খবর পেয়ে ডাক্তারবাবু দ্রুত সেখানে আসেন এবং অত্যন্ত সতর্কতার সাথে অপারেশন করে তার শরীর থেকে গুলিটি বের করতে সক্ষম হন। অপারেশন শেষে তিনি আশ্বস্ত করে জানান যে, পারুলের মা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তবে তার দ্রুত সুস্থতার জন্য নিয়মিত সব ওষুধ খাওয়াতে হবে এবং নিখুঁত যত্ন নিতে হবে। ডাক্তারবাবুর এই আশ্বাসবাণী শুনে পারুল অবশেষে মনের মধ্যে একটা বড় স্বস্তি পায় এবং তার দুশ্চিন্তা কেটে যায়।

অন্যদিক, শিরিন এবং তার মা যখন কোনোভাবে জানতে পারে যে বসু বাড়িতে একজন ডাক্তার গিয়েছিলেন, তখন তারা চরম ক্ষুব্ধ ও সন্দিহান হয়ে ওঠে। পারুলের মায়ের গুলি লাগার সত্যতা নিশ্চিত করতে তারা তক্ষুনি একদল গুন্ডা পাঠিয়ে মাঝরাস্তা থেকে সেই ডাক্তারবাবুকে অপহরণ করে নিয়ে যায়। নিজেদের আস্তানায় আটকে রেখে তারা ডাক্তারের পেট থেকে কথা বের করার জন্য চাপ দিতে থাকে, যাতে জানা যায় তিনি আসলে বসু বাড়িতে কার চিকিৎসা করতে গিয়েছিলেন। কিন্তু ডাক্তারবাবু শত চাপের মুখেও মুখ খুলতে বা কোনো সত্য স্বীকার করতে রাজি হন না।

ডাক্তারবাবু সহজে মুখ না খোলায় শিরিন ও তার মা তার ওপর অমানুষিক অত্যাচার শুরু করে। এদিকে, পারুল এবং রায়হান কোনোভাবে ডাক্তারবাবুর এই বিপদের কথা জানতে পেরে যায় এবং তাকে বাঁচাতে কালবিলম্ব না করে সেই গোপন আস্তানায় ছুটে যায়। সেখানে পৌঁছে তারা শুধু ডাক্তারবাবুকে উদ্ধারই করে না, বরং চোখের সামনে শিরিন ও তার মাকে দেখে তাদের সমস্ত পুরোনো সন্দেহ সত্যি বলে প্রমাণিত হয়। পারুলের কাছে এবার কাচের মতো পরিষ্কার হয়ে যায় যে, সাউথ ইন্ডিয়ার জঙ্গলে শিরিন আর তার মা-ই লোক পাঠিয়ে তাদের ওপর গুলি চালিয়েছিল এবং তাদের প্রাণনাশের চেষ্টা করেছিল।

পারুল ও রায়হান ডাক্তারবাবুকে উদ্ধার করে নিয়ে এলেও বিপদ এখানেই শেষ হয় না। শিরিনরা ততক্ষণে নিশ্চিত হয়ে যায় যে গুলিটি আসলে পারুলের মায়ের গায়েই লেগেছে। পারুলদের আরও বড় বিপদে ফেলতে তারা চতুরতার সাথে বসু বাড়িতে পুলিশ পাঠিয়ে দেয়। আগামী পর্বে দেখা যাবে, গায়েত্রীকে খোঁজার নাম করে একদল পুলিশ এসে আচমকাই বসু বাড়িতে চড়াও হয়। কিন্তু পারুল অত্যন্ত সাহসিকতার সাথে তাদের পথ আগলে দাঁড়ায় এবং স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোনোভাবেই পুলিশকে তল্লাশি করতে দেবে না। পুলিশ তাকে কাজে বাধা না দেওয়ার অনুরোধ জানালে, পারুল পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে প্রথমে তাদের কাছে সার্চ ওয়ারেন্ট দাবি করে।

আরও পড়ুনঃ দ্বিতীয় স্ত্রী ঋতিকার ভাইঝির জন্মদিনে উপস্থিত হিরণ! ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্নের ঝড়! ‘অনিন্দিতার সঙ্গে কবে হবে আইনি বিচ্ছেদ?’ ‘আমাদের আইনি বিচ্ছেদ…আর কিছু বলতে পারব না!’ প্রশ্নের উত্তরে কি বললেন হিরণ?

পারুলের তীব্র আপত্তির মুখে পুলিশ অবশেষে তাদের সাথে থাকা সার্চ ওয়ারেন্টটি বের করে দেখায়। আইনি কাগজ দেখার পর পারুল আর তাদের আটকাতে পারে না। এরপর পুলিশ বাহিনী পুরো বসু বাড়ির প্রতিটি কোণ তন্নতন্ন করে তল্লাশি করতে শুরু করে। ঘরের সমস্ত জিনিসপত্র ও গোপন জায়গাগুলো খতিয়ে দেখতে দেখতে একপর্যায়ে পুলিশ অফিসাররা একটি নির্দিষ্ট ঘরে গিয়ে ঢোকেন এবং সেখানে এমন কিছু একটা দেখেন যা দেখে তারা চরম অবাক ও স্তম্ভিত হয়ে যান। ধারণা করা হচ্ছে, গায়েত্রী হয়তো সেখান থেকে আগেই পালিয়ে গেছে যা দেখে পুলিশ থমকে গেছে, অথবা ঘরের ভেতর এমন কিছু রয়েছে যা তাদের সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়েছে।

Back to top button