শেষ হবে না মিঠাই, এগিয়ে যাবে গল্প বড় হয়ে যাবে শাক্য মিষ্টি! শুরু হবে নতুন অধ্যায়

কোনও সিরিয়াল (Serial) শুরু হওয়া মানে তা শেষ হবেই। তা সে দুমাস পরেই হোক বা দু বছর পর। এতদিন ধরে দর্শকদের মনোরঞ্জন করেছে ‘মিঠাই’ (Mithai)। এবার বিদায় দেওয়ার পালা জি বাংলার এই অত্যন্ত জনপ্রিয় সিরিয়ালকে। সবথেকে বেশিবার বাংলা সেরা হয়ে রেকর্ড গড়েছিল যে সিরিয়াল, এবার তার বদলে নতুন মেগা আসতে চলেছে চ্যানেলে।
‘ফুলকি’ সিরিয়ালের প্রোমো ইতিমধ্যেই চলে এসেছে চ্যানেলে। এই সিরিয়ালটিই নেবে মিঠাইয়ের জায়গা। এখনো পর্যন্ত মোদক পরিবারের গল্প শেষ না হলেও সিরিয়ালের সেট থেকে পরিচালক সবই হস্তান্তরিত হয়ে গিয়েছে। দীর্ঘ দু বছরের চেনা ‘মনোহরা’ ভেঙে ফেলা হয়েছে। মিঠাই ছেড়েছেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসও যিনি এতদিন ধরে দর্শকদের উপহার দিয়েছেন মিঠাইয়ের অনবদ্য সব পর্বগুলো।

একে একে সবকিছু হারিয়ে মিঠাই অনুরাগীদের অনেকেই রীতিমতো ক্ষুব্ধ ফুলকির উপরে। সিরিয়াল শুরু হওয়ার আগেই চালু হয়ে গিয়েছে ট্রোলিং। এমনকি ফুলকির প্রোমো দেখে ‘হাঁপানি রুগী’ বলেও কটাক্ষ করেছেন অনেকে। তবে মিঠাইয়ের অভিনেতা অভিনেত্রীরা বারবার বলেছেন, সিরিয়াল শুরু হওয়া মানে শেষ হবেই। নতুনদের জায়গা দিতে হবে।
তবে এর মাঝে শোনা যাচ্ছে এক নতুন খবর। এখনই শেষ হচ্ছে না মিঠাই। তার বদলে নতুন পর্ব নিয়ে নতুন অধ্যায় শুরু করতে চলেছে এই ধারাবাহিকটি। ঠিক যেমন তার খেলনা বাড়ি ধারাবাহিকে দেখানো হয়েছে তেমনটাই ঘটতে চলেছে এই ধারাবাহিকেও। বড় হয়ে যেতে চলেছে মিষ্টি আর শাক্য, ধারাবাহিকের অনেক চরিত্রই আর নতুন অধ্যায়ে থাকবেন না।

আরো একটি চমকে দেওয়ার মতো খবর জানা গিয়েছে। শোনা যাচ্ছে, রাতুল এবং নিপা এই দুই চরিত্র বিদায় নেবে মিঠাই ধারাবাহিক থেকে। সামনে একটি বিরাট বড় দুর্ঘটনায় প্রাণ হারাবে এই দুই সদস্য। তবে বর্তমানে ধারাবাহিকের কর্তৃপক্ষ মারফত কোন নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। এখন অব্দি এগুলি সবই রটনা বা জল্পনা বলা চলে। সত্যিই যদি মিঠাইয়ের নতুন পর্ব নতুন অধ্যায় আরম্ভ হয় তাহলে ফুলকি ধারাবাহিক থেকে দেওয়া হবে কোন স্লটে? এখন সেটাই দেখার বিষয়।

