ফাঁ’স হল শিরিনের আসল পরিচয়! গু’লিবিদ্ধ মাকে বাঁচাতে গিয়ে বিরাট বড় বিপদের মুখে পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, বাবার পরিচয় জানার জন্য ব্যাকুল হয়ে পারুল তার মায়ের মুখোমুখি হয়। সে আকুলভাবে জানতে চায়, তার বাবার আসল পরিচয় কী এবং সন্তান হিসেবে সেই সত্যিটা জানার অধিকার কি তার নেই? পারুলের মা প্রথমে তাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, পারুল নিজেই এখন মা হতে চলেছে, এতদিন বাবার পরিচয় ছাড়া যদি কোনো সমস্যা না হয়ে থাকে, তবে এখন নতুন করে তা জানার কী প্রয়োজন?

করে থাকতে পারেনি। সে পারুলের মাকে আসল পরিস্থিতিটা বুঝিয়ে বলে যে, বাবার পরিচয় না জেনে পারুল যদি কলকাতায় ফিরে যায়, তবে সেখানে তার জন্য মস্ত বড় বিপদ অপেক্ষা করছে। মেয়ের জীবনে এত বড় বিপদের কথা শুনে পারুলের মা আর স্থির থাকতে পারেননি। তিনি শেষ পর্যন্ত রাজি হন এবং পারুলকে তার বাবার পরিচয় জানাবেন বলে কথা দেন।

এদিকে পারুল মা হতে চলেছে শুনে তার মা একদিকে যেমন ভীষণ খুশি হন, অন্যদিকে মেয়ে এত ঝুঁকি নিয়ে তার সাথে দেখা করতে আসায় বেশ চিন্তিত হয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তেই রায়ান দেখতে পায় যে বাড়ির বাইরে পুলিশ এসে হাজির হয়েছে। পারুল যখন নিজের বাবার পরিচয় জানার একদম শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছিল, তখনই শিরিন ও শিঞ্জিনীর নোংরা চক্রান্তে পরিস্থিতি পুরোপুরি বদলে যায় এবং পুলিশের অভিযানের মাঝে পারুলের মা গায়ত্রী দেবী গুলিবিদ্ধ হন।

তবে গুলি লাগার ঠিক আগেই গায়ত্রীর মুখে অতীতের কিছু সত্যি ঘটনা হু উঠে আসে। তার সেই কথাগুলো থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, শিঞ্জিনী নিজের স্বার্থের জন্য একের পর এক সম্পর্ককে নোংরাভাবে ব্যবহার করেছে। গায়ত্রীকে ভুল বোঝানো থেকে শুরু করে সৌমিত্রকে মানসিক চাপে ফেলা এবং সব পরিস্থিতির সুযোগ নিয়ে নিজের জায়গা পাকা করা তার সমস্ত অতীত পাপের ইতিহাস যেন ধীরে ধীরে সবার সামনে পরিষ্কার হতে শুরু করেছে।

আরও পড়ুনঃ বুকে একরাশ য’ন্ত্রণা! ঝিনুকের বিয়ে দেখে তার জীবন থেকে সরে গেল রণজয়! বিয়ের মণ্ডপেও রণজয়ের উপস্থিতি অনুভব করল ঝিনুক! দুর্ধর্ষ আজকের পর্ব

এই পর্বের সবচেয়ে বড় চমকটি ছিল শিরিনের আসল পরিচয় নিয়ে। গল্প যেভাবে এগোচ্ছে, তাতে অনেক দর্শকের মতোই এখন নিশ্চিত হওয়া যাচ্ছে যে শিরিনকে নিয়ে এতদিন ধরে মনে মনে যে সন্দেহ দানা বাঁধছিল, তা মোটেও ভুল ছিল না। ভবিষ্যতে হয়তো আরও বড় কোনো সত্য সামনে আসতে চলেছে। কিন্তু আপাতত সেইসব রহস্যের চেয়েও পারুলের কাছে বড় হয়ে উঠেছে তার মায়ের জীবন। গুলিবিদ্ধ মাকে বাঁচানোর জন্য পারুল এখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Back to top button