জি বাংলায় আসতে চলেছে তিনটি নতুন ধারাবাহিক, কবে আসবে এই ধারাবাহিক গুলি, কে হবে নায়ক নায়িকা এক ক্লিকে জেনে নিন

বর্তমানে মানুষের অবসর সময়ে যাপনের অন্যতম মাধ্যম হলো টেলিভিশন আর টেলিভিশনের পরিচালিত ধারাবাহিকগুলিই যে সেই অবসরের অনেকটা অংশ জুড়েই থাকে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। নতুন বছর শুরু হতে না হতেই ধারাবাহিকের চালান গুলিতে এসেছে একের পর এক নতুন ধারাবাহিক। তাদের মধ্যে কিছু ধারাবাহিক এখনো অবধি দাপিয়ে বেড়াচ্ছে চ্যানেলে আবার কিছু ধারাবাহিক টিআরপিতে মুখ থুবড়ে পড়ে হারিয়ে গিয়েছে টেলিভিশন থেকে।

কিছু বছর আগেও এমনটা না হলেও বর্তমানে একটি ধারাবাহিকের টিকে থাকার জন্য যেটা সবথেকে বেশি পরিমাণে দরকার সেটা হলো টিআরপি। টিআরপি থাকলে তবেই একটি ধারাবাহিক মাসের পর মাস বছরের পর বছর টিভির পর্দায় রাজ করে, আর না থাকলে মাত্র দেড় দু মাসের মধ্যেই ফ্ল্যাট ছেড়ে বিদায় জানাতে হয় টেলিভিশনকে। বর্তমানে খবর মিললো। বেশ কিছু নতুন ধারাবাহিক আসছে টেলিভিশনের প্রথম শাড়ির একটি চ্যানেল জি বাংলায়।

জি বাংলায় আসতে চলেছে তিনটি নতুন ধারাবাহিক। প্রথমেই আসবে জি বাংলা নিজস্ব প্রোডাকশন হাউজের সিরিয়াল ফুলকি। এরপর আসবে ব্লুস প্রোডাকশন হাউজের একটি নতুন সিরিয়াল যেই সিরিয়ালে নায়িকা চরিত্রে দেখতে পাওয়া যাবে জনপ্রিয় অভিনেত্রী নেহা আমন্দিপকে। তবে এই ধারাবাহিকের হিরো কে হবে তা এখনো ফাইনাল হয়নি।

No photo description available.
এরপর আসবে ক্রিস্টাল রিংস প্রোডাকশন হাউজের আরেকটি নতুন সিরিয়াল। এই ধারাবাহিকের হিরো হিরোইন কাউকেই এখনো অব্দি ফাইনাল করা হয়নি। এই ক্রিস্টাল রিংস প্রোডাকশন হাউজের তরফ থেকে পূর্বে পরিচালিত হয়েছে নয়নতারা এবং বর্তমানে যে ধারাবাহিকটি এখনো পরিচালিত হচ্ছে সেটি হল টুম্পা অটোওয়ালী।

এই প্রোডাকশন হাউজের প্রোডিউসার কনক ভট্টাচারিয়া। ওনার আরও একটি প্রোডাকশন হাউসের নাম স্ক্রিন প্লেয়ারস। এই প্রোডাকশন হাউজ থেকে পরিচালিত হচ্ছে ক্যানিং এর মিনু। তবে ব্লুজ এবং ক্রিস্টাল রিংস প্রোডাকশন হাউস জানিয়েছে আইপিএল শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের নতুন ধারাবাহিকের কাজ শুরু করবে না।

Back to top button