‘এই শব্দের কোন মূল্য নেই…’ ‘টলিউড’ শব্দের ঘোর বিরোধী রূপা গাঙ্গুলী! এটি কেবল বলিউড শব্দের অনুকরণ! পরিবর্তিত হবে টলিউডের নাম? পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পে পরিবর্তনের বিরাট ইঙ্গিত!

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে থাকা বিভিন্ন সংস্থার কাজকর্মের পাশাপাশি চলচ্চিত্র জগতের নানা সমস্যা নিয়েও সেখানে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্ব পায় ফেডারেশন এবং বিভিন্ন গিল্ডের কার্যপ্রণালী ও শিল্পের সামগ্রিক ভবিষ্যৎ।

বৈঠকে মত উঠে আসে, ফেডারেশনকে আরও স্বচ্ছ ও পেশাদারভাবে পরিচালনা করা না গেলে শিল্পের আর্থিক ক্ষতি বাড়তে পারে। তার সরাসরি প্রভাব পড়তে পারে বহু মানুষের কর্মসংস্থানের উপর। সেই কারণেই শিল্পের বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব সামনে এসেছে।

সম্ভাব্য সদস্যদের তালিকায় রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, সাংসদ ও অভিনেতা দেব, প্রযোজক মহেন্দ্র সোনি, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সানি ঘোষ রায় এবং প্রোডাকশন ম্যানেজার জয়ন্ত কুণ্ডুর মতো পরিচিত ব্যক্তিত্বরা। পাশাপাশি রাজ্যের চার বিধায়ক এবং তথ্য ও সংস্কৃতি দফতরের শীর্ষ আধিকারিকদেরও এই কমিটির সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় জানান, চলচ্চিত্র শিল্প শুধুমাত্র টলিগঞ্জকেন্দ্রিক নয়। এর সঙ্গে সারা রাজ্যের অসংখ্য শিল্পী, কলাকুশলী, থিয়েটারকর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মানুষ যুক্ত রয়েছেন। তাঁর মতে, এত বড় পরিসরের শিল্পকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে একটি বড় ও কার্যকর টিমের প্রয়োজন। নতুন পরিস্থিতিতে বিভিন্ন বিশেষ কমিটি তৈরি করে সেই অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃ স্টুডিও পাড়ার অন্দরের লড়াই এবার আদালতে! টলিউড সংকটে দায় এড়াতে পারে না রাজ্য! মীমাংসা হবে হাইকোর্টে! কাঠগড়ায় টেকনিশিয়ানদের দাদাগিরি!

রূপা গঙ্গোপাধ্যায় আরও বলেন, শিল্পের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ব্যক্তিগতভাবে ‘টলিউড’ শব্দটির পরিবর্তে ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি’ নাম ব্যবহারের পক্ষপাতী। তাঁর মতে, এই শিল্প শুধু টলিগঞ্জের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গোটা বাংলার মানুষের অংশগ্রহণে গড়ে উঠেছে। তাই ভবিষ্যতের সিদ্ধান্তও সকলের মতামত নিয়ে সম্মিলিতভাবেই নেওয়া উচিত।

Back to top button