উজি-নিশার ভালোবাসায় চিরকালের মতো ফাটল! এক লহমায় ভাঙল দুই বোনের সম্পর্ক! গ্রেফতার হতেই প্রতিশোধের আগুন জ্ব’লে উঠলো নিশার বুকে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ তে (Jowar Bhanta) চলছে টানটান উত্তেজনা পর্ব। ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যাচ্ছে চরম উত্তেজনা। নিজেদের পরিকল্পনা অনুযায়ী সায়ন্তনের আমেরিকা যাওয়ার পথ পরিষ্কার দেখে খেয়া উজিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সে অহংকার করে বলে, উজি যেমন সায়ন্তনের জামিন পাওয়া আটকাতে পারেনি, ঠিক তেমনি তার আমেরিকা যাওয়াটাও কোনোভাবেই আটকে রাখতে পারবে না। তবে উজিও দমে যাওয়ার পাত্রী নয়; পাল্টা জবাবে সেও স্পষ্ট জানিয়ে দেয় যে, সায়ন্তনের এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা সে এত সহজে কোনোমতেই সফল হতে দেবে না।

এদিকে, নিশা তার স্ক্যামিং বা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া সমস্ত টাকা নিজের দিদি উজির মাধ্যমে থানায় পুলিশের কাছে ফিরিয়ে দেয়। উজি থানায় গিয়ে অফিসার জিৎ বাসুর হাতে সব টাকা তুলে দিতেই, জিৎ অবাক হয়ে উজিকে জিজ্ঞেস করে যে এই টাকাটা ঠিক কে পাঠিয়েছে? উজি সত্যিটা আড়াল করার জন্য বলে যে, কে টাকাটা পাঠিয়েছে তা জানা যায়নি স্যার।

কিন্তু বুদ্ধিমান জিৎ বাসু উজির এই কথা একেবারেই বিশ্বাস করে না। সে সন্দেহ প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেয় যে, নিজের দিদিকে বাঁচাতে উজি মিথ্যা কথা বলছে। তবে উজি যতই চেষ্টা করুক না কেন, সে তার দিদিকে বাঁচাতে পারবে না এবং জিৎ উজির দিদিকে গ্রেফতার করেই ছাড়বে। এরপর নিশা ও জিৎ রেজিস্ট্রি ম্যারেজের জন্য একেবারে তৈরি হয়ে যায়। জিৎ-ও তার শ্বশুরবাড়ির সকলকে নিয়ে বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য উপস্থিত হয়। খুব ঘরোয়াভাবে, কাছের মানুষজনদের নিয়ে ছোট করে অনুষ্ঠান হবে জিৎ বা নিশা দুজনেই তেমনটাই চেয়েছিল।

আরও পড়ুনঃ বাবার খোঁজে এবার সাউথ ইন্ডিয়া পাড়ি দেবে পারুল-রায়ান! পারুলকে আটকাতে বাধা হয়ে দাঁড়াবে শিরিন! দুর্ধর্ষ আজকের পর্ব?

কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেই জিৎ পুলিশ হিসেবে নিজের দায়িত্ব পালন করতে নিশাকে অর্থাৎ মহারানীকে গ্রেফতার করে। জিৎ জানায়, তার কাছে অপরাধী সবসময়ই অপরাধী। মহারানী যে সমস্ত অন্যায় করেছে, তার জন্য সে তাকে কোনদিনই ক্ষমা করবে না; তবে স্বামী হিসেবে নিশার দায়িত্ব সে সারাজীবন পালন করবে। কিন্তু নিশা এই সমস্ত কথা শুনতে চায় না। ক্ষোভে ও অপমানে সে উজিকে জানিয়ে দেয় যে, আজ থেকে উজি তার চরম শত্রু এবং উজিকে সে আর কোনোদিনও বোন বলে মেনে নেবে না।

Back to top button