শিরিনের মতন একই ভুল করছে না অয়ন্তিকা, গুড্ডির বিষাক্ত জীবন রেশমির জীবনেও পুনরাবৃত্তি করবেন না লেখিকা, আশাবাদী দর্শক

গল্পে প্রায়ই এগিয়ে যায় সময়সীমা। গল্পের মোড় পালটে নাটকীয় করে তুলতে সময় বদলানোর কোনও বিকল্প নেই। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’তেও এবার সেই ফর্মুলার প্রয়োগ দেখা গেল। রণজয় শ্যামৌপ্তি অভিনীত এই ধারাবাহিকের গল্পের অতিনাটকীয়তা অনেক সময়ই আলোচনার বিষয়বস্তু করে তুলেছে গুড্ডিকে। কিছুদিন আগে গল্পে মৃত্যু হয়েছিল রণজয় অভিনীত অনুজ চরিত্রটির। এবার একেবারে ভোল বদলে নতুন অবতারে ফের হাজির অভিনেতা।
এই মুহূর্তে ‘গুড্ডি’র গল্প এগিয়ে গেছে ১৮ বছর (Guddi takes a leap of 18 years)। এর মধ্যে বড় হয়েছে অনুজের ছেলে পুবলু এবং গুড্ডির মেয়ে রেশমি। বড় অয়ে দুজনেই ফের সামনাসামনি এসেছে নতুন পরিচয়ে। ঋতুরাজ এবং ঋতাভরি নামেই মুখোমুখি হয়েছে ছোটবেলার রেশমি এবং পুবলু। এই দুই চরিত্রে আছেন রণজয় এবং শ্যামৌপ্তি।
প্রথম থেকেই দর্শকরা গুড্ডি ধারাবাহিকের নতুন অধ্যায়তেও সেই পুরনো ত্রিকোণ প্রেমের আভাস পাচ্ছিলেন। যেখানে শিরিনের জায়গা নিয়েছিল অয়ন্তিকা। শিরিন যেমন করে শুরুতে গুড্ডি অনুজের সম্পর্কটা মেনে নিয়েছিল কিন্তু পরে অনুজের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেনি তাই একের পর এক অনিষ্ট করে গিয়েছে তাদের জীবনে ঠিক তেমনি করে দর্শকরা ভাবছিলেন অয়ন্তিকা হয়তো প্রথমে মিষ্টিমুখে ঋতুরাজ আর ঋতাবরীর বিয়েটা দিয়ে দিলেও পরবর্তীতে ছেড়ে থাকতে পারবে না।
কিন্তু ধীরে ধীরে দর্শকদের সেই ধারণা ভাঙছে। বর্তমানে অলন্তিকার ব্যবহার, তার নমনীয়তা, তার বোধ বুদ্ধি সমস্ত কিছু দেখে মনে হচ্ছে গল্পটা এবার একটু হলেও অন্যরকম হবে। শিরিনের মত ভয়ংকর রূপ ধারণ করবে না অয়ন্তিকা। সে বোঝে জোর করে কিছু পাওয়া যায় না। কোনভাবে যদি ঋতুরাজের সঙ্গে তার বিয়েটা হয়েও যায় তারপরেও ভালো থাকতে পারবে না অয়ন্তিকা আর ভালো রাখতেও পারবে না ঋতুরাজকে। এই উপলব্ধি শুধু তার একার এমনটা নয়। তার সাথে হওয়ার ঋদ্বেগ এর কথোপকথনও এমনটাই প্রকাশ পেয়েছে দর্শকদের কাছে।
সম্প্রতি গুড্ডি ধারাবাহিকে একটি প্রমো ভিডিও রিলিজ হয়, যা দেখে একটু হলেও শান্তির নিঃশ্বাস ফেলছেন দর্শকরা। এই প্রমো ভিডিওতে দেখানো হয় অয়ন্তিকা, রেশমিকে জিজ্ঞাসা করছে তোর কেমন ছেলে পছন্দ ঋতুরাজের মত? রেশমি প্রত্যুত্তরে তাকে বলে এত ছেলে থাকতে তুই হঠাৎ করে ঋতুরাজের নামটাই কেন নিলি। সেই শুনে অয়ন্তিকা বলে ওর সামনে বিয়ে সেই জন্য। তখন রেশমী অন্ধকারাকে বলে যদি পছন্দ করি তুই কি ঋতুরাজের কোনে এটা বদল করে দিবি, প্রত্যুত্তরে অন্তিকা জানায় করেও তো দিতে পারি। যেটা শুনে কিছুটা অবাক হয় রেশমি।

