বিরাট দুঃসংবাদ! গুরুতর আহত গায়ক সনু নিগম! গলার পাশে ব্যান্ডেজ! কি হয়েছে গায়কের? দুশ্চিন্তায় অনুরাগীরা

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন জনপ্রিয় এক গায়ক। ভিডিওতে তাঁর গলার পাশে একটি বিশেষ প্যাচ দেখা যাওয়ায় অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকেই জানতে চেয়েছিলেন, তিনি কি গুরুতর অসুস্থ? সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন শিল্পী নিজে।

ভিডিওতে তিনি জানান, গত কয়েক দিন ধরে ঘাড়ের একটি স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন। এই কারণে প্রচণ্ড ব্যথা এবং অস্বস্তির মধ্যে রয়েছেন। সমস্যার কারণ জানতে ইতিমধ্যেই এমআরআই এবং সিটি স্ক্যান করানো হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ ও নিয়মিত ফিজিওথেরাপিও চলছে।

শারীরিক কষ্ট থাকলেও কাজ থেকে নিজেকে সরিয়ে রাখেননি তিনি। বরং ব্যথা নিয়েই নিজের পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন। তবে চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তাঁর কণ্ঠস্বরেও কিছুটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন। দীর্ঘদিন পর মঞ্চে ফিরতে গিয়ে তাই স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগও কাজ করছে তাঁর মধ্যে।

ভিডিও বার্তায় তিনি বলেন, ঘাড়ের স্নায়ুকে স্বস্তি দিতে যে ওষুধ খেতে হচ্ছে, তার প্রভাব গলাতেও পড়ছে। ফলে গান গাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা অনুভব করছেন। তবুও তিনি আশা করছেন, দর্শকদের সামনে পারফর্ম করার সময় সব বাধা কাটিয়ে উঠতে পারবেন এবং নিজের সেরাটা দিতে পারবেন।

আরও পড়ুনঃ ‘দাদুভাই’কে জন্মদিনে আবেগঘন বার্তা! মহাগুরু মিঠুন চক্রবর্তীকে জন্মদিনে আদরে ভরিয়ে দিলেন অনুমেঘা! এই মিষ্টি শুভেচ্ছা বার্তায় ভক্তদের মন ছুঁয়ে গেলেন খুদে অভিনেত্রী!

এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন, আবার কেউ সাহস জুগিয়েছেন। উল্লেখ্য, বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক সোনু নিগম বহু বছর ধরে একের পর এক স্মরণীয় গান উপহার দিয়েছেন। ‘অভি মুঝমে কহি’, ‘দিল ডুবা’, ‘জানে নেহি দেঙ্গে তুঝে’ এবং ‘বোলে চুড়িয়া’র মতো বহু জনপ্রিয় গানের জন্য তিনি আজও শ্রোতাদের কাছে সমানভাবে প্রিয়।

Back to top button