অপরাধীকে ধরতে জীতের গোপন ফোনকল! শত্রু দমনে ভালোবাসার মুখোশ? পাল্টা চাল দিতে কি করলো নিশা? দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ তে (Jowar Bhanta) চলছে টানটান উত্তেজনা পর্ব। ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যাচ্ছে চরম উত্তেজনা। এদিকে সায়ন্তন আবারও খেয়ার জীবনে ফিরে আসার জন্য একটা নতুন নাটক শুরু করেছে। সে নিজের একটি মিথ্যে মেডিকেল রিপোর্ট বানিয়ে সবাইকে বিশ্বাস করাতে চাইছে যে তার ব্রেন টিউমার হয়েছে। তবে এই পুরো বিষয়টার শুরু থেকেই উজির মনে একটা খটকা লেগেছে। সায়ন্তনের এই আকস্মিক অসুস্থতার খবর সে কোনোভাবেই সহজভাবে মেনে নিতে পারছে না এবং তার মনে তীব্র সন্দেহের দানা বেঁধেছে।

মনে সন্দেহ থাকলেও এই মুহূর্তে উজির হাতে কোনো সঠিক প্রমাণ নেই। কারণ যে ডাক্তারবাবু সায়ন্তনের পরীক্ষাগুলো করেছেন, তিনি যথেষ্ট অভিজ্ঞ এবং বয়স্ক। একজন প্রবীণ ও সম্মানীয় ডাক্তারকে বিনা কারণে সন্দেহ করতে উজির একটু দ্বিধা হচ্ছে। তাই এই দোলাচল থেকে মুক্তি পেতে এবং আসল সত্যিটা সবার সামনে আনতে উজি চাইছে অন্য কোনো নতুন ডাক্তারকে দিয়ে সায়ন্তনের পরীক্ষাগুলো আবার নতুন করে করাতে।

ওদিকে সায়ন্তনের এই মিথ্যে চক্রান্তের জালে খেয়া কিন্তু আবারও খুব সহজেই ফেঁসে গিয়েছে। সে ভাবছে সায়ন্তন হয়তো সত্যি সত্যিই মরণাপন্ন রোগে ভুগছে। তাই সায়ন্তনকে একবার চোখে দেখার জন্য সে ছটফট করছে। বাড়ির বাবা-মা তাকে হাজার বোঝানোর চেষ্টা করলেও খেয়া এই মুহূর্তে সম্পূর্ণ অবুঝ হয়ে উঠেছে, সে কারও কোনো যুক্তিতেই কান দিতে রাজি নয়। এই পরিস্থিতিতে উজি জীতের কাছে যায় এবং জীত পরামর্শ দেয় যে, অন্য ডাক্তার দিয়ে নতুন করে পরীক্ষা করালেই সায়ন্তনের আসল রূপ সবার সামনে চলে আসবে।

আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে, সায়ন্তনের অন্ধ ভালোবাসায় মগ্ন হয়ে খেয়া এবার নিজের বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে কথা বলবে। শুধু তাই নয়, সায়ন্তনের অপারেশনের জন্য যত টাকা লাগবে, তার সবটাই নিজে দিয়ে অপারেশনের ব্যবস্থা করার দায়িত্ব নেবে খেয়া। খেয়ার মুখে এমন হঠকারী ও অবিশ্বাস্য কথা শুনে উজি, ঋষি এবং কাকামণি প্রত্যেকেই চরম অবাক ও স্তম্ভিত হয়ে যায়।

আরও পড়ুনঃ শিরিনের বাড়িতে পুলিশ! মাঝরাতে প্রমাণ খুঁজতে গিয়ে চরম বিপদ! শিরিনের পাতা ফাঁদে কি ধরা পড়ে যাবে রায়ান-পারুল?

অন্য লড়াইয়ে, জিৎ বসুকে ফোনে কারও সাথে অত্যন্ত জরুরি কথা বলতে দেখা যাবে। জিৎ অত্যন্ত দৃঢ়তার সাথে ফোনে জানায় যে, যেভাবেই হোক সে সমস্ত টাকা আবার ফিরিয়ে নিয়ে আসবে। একই সাথে সে এটাও স্পষ্ট করে দেয় যে, অপরাধীকে সে এবার একেবারে হাতেনাতে গ্রেফতার করাবে। জীতের এই নতুন পদক্ষেপ পুরো গল্পে কী ঝড় তোলে, সেটাই এখন দেখার বিষয়।

Back to top button