ছ’মাস পর স্বামীর বিস্ফোরক মন্তব্য! ‘একটা মানুষের জীবন ধ্বং’স করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওরা…’ ‘এক অদ্ভুত জ্বালায় জ্ব’লতে হয়…’ জীবনের কঠিন সত্য সর্বসমক্ষে আনলেন দেবলীনা নন্দী!

বছরের শুরুতে এক চাঞ্চল্যকর ঘটনার জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া ও বিনোদন মহলে ব্যাপক চর্চা শুরু হয়। সেই সময় তাঁর দাম্পত্য জীবন নিয়েও একাধিক অভিযোগ সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় সুখী দম্পতি হিসেবে পরিচিত দেবলীনা ও প্রবাহ নন্দীর সম্পর্ক নিয়ে এমন খবর প্রকাশ্যে আসায় অবাক হয়েছিলেন অনেকেই।
ঘটনার পর দীর্ঘ ছয় মাস প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দেবলীনার স্বামী প্রবাহ নন্দী। মিডিয়ার সামনে আসা তো দূরের কথা, বিষয়টি নিয়ে একেবারেই নীরব ছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নীরবতা ভেঙে নিজের বক্তব্য তুলে ধরেন প্রবাহ। তাঁর দাবি, সম্পর্কের টানাপোড়েনের পিছনে একাধিক কারণ ছিল এবং সংসারের অশান্তি ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল।
সাক্ষাৎকারে প্রবাহ জানান, দেবলীনা খুব সহজেই রেগে যেতেন এবং অনেক সময় ছোট বিষয় নিয়েও তাঁদের মধ্যে মতবিরোধ তৈরি হতো। তাঁর কথায়, ভ্রমণে গেলেও তর্ক-বিতর্ক এড়ানো যেত না। পাশাপাশি তিনি দাবি করেন, সম্পর্কের ক্ষেত্রে সবসময় তাঁর কাছ থেকে সমর্থন ও সম্মতি আশা করতেন দেবলীনা। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, নানা ঘটনার প্রভাব তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনেও পড়েছিল।
এদিকে প্রবাহের এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন দেবলীনা। সেখানে তিনি মানুষের জীবনে সঠিক মানুষকে চেনার গুরুত্ব নিয়ে লেখেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ভুল মানুষকে বিশ্বাস করলে জীবনে গভীর আঘাত পেতে হয় এবং কিছু ঘটনা মানুষের মানসিক অবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবু পোস্টটি ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ‘অভিনেত্রীদের সবসময় বৈভব প্রকাশ করতে হয়…’ মফস্বলের থিয়েটার থেকে ঝলমলে টলিউড! মোটা অংকের ঋণ শোধ করতে গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ! ডুবতে বসা সংসারের হাল ধরেছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী!
প্রবাহের বক্তব্যের সরাসরি জবাব এখনও দেননি দেবলীনা। তবে তাঁর সাম্প্রতিক পোস্টকে ঘিরে অনুরাগীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতিফলনই দেখা গিয়েছে সেই লেখায়। যদিও বিষয়টি নিয়ে দুই পক্ষের কেউই নতুন করে বিস্তারিত কিছু জানাননি। ফলে এই সম্পর্কের বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

