‘এখানে প্রস্রাব করিবেন না’ অভিমানী বৃদ্ধের কৌতুকের আড়ালে অসীম একাকীত্ব! এইবার এক নতুন অবতারে রজতাভ দত্ত!

টলিউডে আসছে আরও একটি ভিন্ন স্বাদের বাংলা ছবি। পরিচালক সৌভিক ভট্টাচার্যের নতুন ছবি ‘এখানে প্রস্রাব করিবেন না’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা রজতাভ দত্তকে। ছবিটি প্রযোজনা করছে ইডিয়ট বাক্স। নির্বাহী প্রযোজকের দায়িত্বে রয়েছেন সৌম্য সেনগুপ্ত। চিত্রনাট্য লিখেছেন সৌরভ মালাকার এবং সহযোগিতায় রয়েছেন সপ্তর্ষি ঘটক।

প্রযুক্তিগত দিক থেকেও ছবির টিম বেশ শক্তিশালী। সম্পাদনার দায়িত্ব সামলাচ্ছেন গৌরবময় বন্দ্যোপাধ্যায়। সংগীত পরিচালনায় রয়েছেন শুভদীপ মজুমদার এবং চিত্রগ্রহণের দায়িত্বে সুদীপ্ত মজুমদার। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’ ও ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর পর আবারও নতুন চরিত্রে দর্শকদের সামনে আসতে চলেছেন রজতাভ।

ছবির গল্প আবর্তিত হয়েছে উত্তর কলকাতার একটি পুরনো পাড়াকে ঘিরে। সেখানে বাস করেন নির্মল ভট্টাচার্য নামে এক প্রবীণ ব্যক্তি। অত্যন্ত একরোখা ও আত্মসম্মানবোধসম্পন্ন এই মানুষটি নিজের বাড়ির শেষ অংশটুকু বাঁচিয়ে রাখতে প্রতিদিন লড়াই চালিয়ে যান। তাঁর জীবনের নানা টানাপোড়েন এবং একাকিত্বই গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

গল্পে আরও একটি উল্লেখযোগ্য চরিত্র বাবলা। পাড়ার এই যুবকের ভূমিকায় অভিনয় করেছেন সায়ন ঘোষ। নির্মল ও বাবলার সম্পর্ক ধীরে ধীরে এক মানবিক বন্ধনে পরিণত হয়। তাদের প্রজন্মভেদ সত্ত্বেও তৈরি হওয়া এই সম্পর্ক কখনও হাসির মুহূর্ত এনে দেবে, আবার কখনও আবেগঘন পরিস্থিতির মুখোমুখি করবে দর্শকদের।

আরও পড়ুনঃ ‘আমি দুর্ব্যবহার করিনি, কিন্তু ওরা…!’ ‘নিজের টাকায় কেনা জিনিস পেতেও ৪ মাস ঘুরতে হলো!’ শ্বশুরবাড়ি থেকে অবশেষে নিজের জিনিস ফেরত পেলেন দেবলীনা নন্দী! ছেলে পাইলট, এদিকে বউমার জিনিসের উপর এত লোভ? প্রবাহর পরিবারকে তুলোধোনা দর্শকদের!

এছাড়াও ছবিতে মিনতি নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, যার ভূমিকায় অভিনয় করেছেন বৈশাখী রায়। নির্মলের জীবনের নানা ঘটনার নীরব সাক্ষী মিনতি। সাধারণত বাড়ির দেওয়ালে দেখা যায় ‘এখানে প্রস্রাব করিবেন না’ লেখা সতর্কবার্তা। সেই পরিচিত বাক্যকে কেন্দ্র করেই একাধিক মানুষের জীবন, সম্পর্ক এবং আবেগের গল্প তুলে ধরবে এই ছবি।

Back to top button