মৃ’ত্যুর মুখ থেকে ফিরে টগরের বি’স্ফোরক ইঙ্গিত! পারুলের জীবনের মোড় ঘুরিয়ে দেবে একটা ছোট্ট চিঠি? দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, টগরের ওপর হওয়া অত্যাচারের আসল সত্য জানতে মরিয়া পারুল খোঁজ নিয়ে জানতে পারে, সেই সন্দেহভাজন পরিচারকের নাম প্রকাশ। নাম আর পরিচয় পাওয়া মাত্রই আর এক মুহূর্তও সময় নষ্ট না করে পারুল আর রায়ান সোজা ছুটে যায় প্রকাশের বাড়ির উদ্দেশ্যে। তারা বুঝতে পারে, এই প্রকাশের কাছ থেকেই মিলবে মূল অপরাধীর হদিস।

এদিকে পারুল যে প্রকাশের বাড়ি পৌঁছে গেছে, সেই খবর পেয়ে যায় কুচক্রী সংযুক্তা। নিজের অপরাধ ঢাকতে সে প্রকাশের মুখ চিরতরে বন্ধ করার জন্য তড়িঘড়ি নিজের লোক পাঠায়। অন্য দিকে শিরিনও চরম আতঙ্কে পড়ে যায়, কারণ পারুল এত তাড়াতাড়ি আসল অপরাধীর দোরগোড়ায় পৌঁছে যাবে তা সে ভাবতেও পারেনি। তবে সংযুক্তার লোক পৌঁছানোর আগেই পারুল আর রায়ান প্রকাশের কাছে পৌঁছে যায় এবং প্রাণের ভয় দেখিয়ে তার মুখ থেকে সত্যিটা বের করে। প্রকাশ ভয় পেয়ে স্বীকার করে যে, সেই টগরের শরবতে বিষ মিশিয়েছিল এবং এই ঘটনায় মল্লারদা সম্পূর্ণ নির্দোষ। কিন্তু প্রকাশ যখনই আসল মাস্টারমাইন্ডের নাম বলতে যাবে, ঠিক তখনই সংযুক্তা ও শিরিনের লোকেরা দূর থেকে গুলি করে তাকে চিরতরে স্তব্ধ করে দেয়। পরবর্তীতে পুলিশ মল্লারকে নির্দোষ প্রমাণিত করে ছেড়ে দিলেও পারুলের মনে শিরিনের প্রতি সন্দেহ আরও দৃঢ় হয়।

প্রকাশের মৃত্যুর পর পারুল ও রায়ান সরাসরি মূল ষড়যন্ত্রকারী শিরিনের সামনে গিয়ে ক্ষোভে ফেটে পড়ে। তারা শিরিনকে চেপে ধরে জানতে চায়, টগর এমন কী গোপন সত্যি জেনে ফেলেছিল যার জন্য তার এই অবস্থা করা হলো? পারুল রীতিমতো হুমকি দিয়ে বলে, শিরিন যদি নিজে থেকে সব সত্যি না উগরে দেয়, তবে তারা তার মুখ থেকে কথা টেনে বের করবে এবং তার অবস্থা নাজেহাল করে ছাড়বে।

পারুলের এমন রুদ্ররূপ দেখে শিরিনও দমে যাওয়ার পাত্রী নয়; সে উল্টে পারুলকে হুমকি দিয়ে বলে যে সে পারুলকে এমন এক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে যাতে পারুলকে সারাজীবন জেলের গারদেই কাটিয়ে দিতে হয়। শিরিনের এই হঠকারী কথা শুনেই বুদ্ধিমান পারুল আত্মবিশ্বাসের সাথে হাসে। সে বুঝে যায় শিরিন নিজের অজান্তেই নিজের অপরাধ স্বীকার করে ফেলেছে। পারুল সটান জানিয়ে দেয়, এই পুরো কেসটা যে শিরিনেরই সাজানো, তা এবার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। আর তা শুনে শিরিন কেবল কুটিলভাবে মিটমিটিয়ে হাসতে থাকে।

আরও পড়ুনঃ জমজমাট বিয়ের আসর! নাচ-গানের মাঝেই ঝিনুককে চমকে দিল সম্রাট! দুর্ধর্ষ আজকের পর্ব

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পারুল হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অসুস্থ টগরের কাছ থেকে সত্যিটা জানার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে টগরকে অনুরোধ করে, সে যেন আকারে-ইঙ্গিতে বা ইশারায় হলেও বুঝিয়ে দেয় যে শিরিনের বাড়ি থেকে সে ঠিক কোন সত্যটা জেনেছিল, যা পারুলের নিজের জীবনের সাথে জড়িত। পারুলের কথামতো টগর অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত ‘বাবা ভুবনেশ্বর’-এর দিকে ইঙ্গিত করে। সেই ইঙ্গিত পেয়ে পারুল আন্দাজ করে যে বাবা ভুবনেশ্বরের মন্দির বা সংলগ্ন এলাকাতেই কোনো বড় রহস্য লুকিয়ে আছে, খুব সম্ভবত কোনো বোতলের মধ্যে রাখা চিঠিতেই বন্ধী হয়ে আছে আসল সত্যিটা।

Back to top button