বসু বাড়িতে বিষাদের ছায়া! মল্লারের হতেই টগরের মৃ’ত্যু? অন্ধকারেও আশার আলো দেখতে পেল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, একান্ত মুহূর্তে রায়ান ও পারুল একে অপরের কাছাকাছি আসে। পারুলের পায়ে কোনো কারণে ব্যথা থাকায় রায়ান খুব যত্নের সাথে তাকে গরম সেঁক দিতে শুরু করে। এই সেঁক দেওয়ার ছুতোয় তাদের দুজনের মধ্যে এক নীরব ও গভীর ভালোবাসার মধুর মুহূর্ত তৈরি হয়। একে অপরের প্রতি এই যত্ন ও ভালোবাসা তাদের সম্পর্ককে আরও সুন্দর করে তোলে।
ঠিক এই মিষ্টি মুহূর্তেই সেখানে এসে হাজির হন অনিরুদ্ধ মশাই। তিনি এসে একটি বড় সুখবর দেন এবং জানান যে, বাড়িতে নতুন সদস্য আসার আনন্দে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে। এই খুশির খবরটি শুনে পারুল আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং পুরো বসু বাড়িতে উৎসবের আমেজ তৈরি হয়।
বসু বাড়ির এই আনন্দের মাঝেই আবার নতুন করে চক্রান্তের মেঘ ঘনিয়ে আসে। শিরিন যখন এই গ্র্যান্ড পার্টির কথা জানতে পারে, তখন সে মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে ঠিক করে যে, এই অনুষ্ঠানের সুযোগ নিয়ে সে লুকিয়ে বসু বাড়িতে ঢুকবে এবং টগরকে এমনভাবে শায়েস্তা করবে যাতে সত্যিটা জানার পরেও সে চিরকালের জন্য চুপ হয়ে যায়। আগের সুযোগটি হাতছাড়া হওয়ায় এবার সে টগরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পাকা ছক কষে।
পারুল ও রায়ান মা-বাবা হতে চলেছে জেনে বসু বাড়ি যেন আনন্দে ভেসে গিয়েছিল। চারদিকে ছিল হাসি, খুনসুটি, নাচ-গান আর স্বপ্নের মতো সুন্দর একটি ‘ড্রিম সিকোয়েন্স’। কিন্তু এই চরম সুখের আবহের মাঝেই নেমে আসে ভয়ঙ্কর ঝড়। টগর সব সত্যি জেনে যাওয়ায় তার মুখ বন্ধ করতে শিরিন মল্লারকে ব্যবহার করে এবং মল্লারের হাত দিয়েই টগরকে বিষ খাইয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে পুরো আনন্দ পরিণত হয় এক চরম আতঙ্কে।
আরও পড়ুনঃ ঝিনুকের বিয়ের আনন্দের মাঝেই কমলার মনে তীব্র অস্বস্তি! অতীতের কালো মেঘে ঢাকছে বর্তমান! কি ঘটেছিল ওই অন্ধকার অতীতে?
আগামী পর্বে দেখা যাবে, বিষ মেশানো জুস খাওয়ার পর পার্টিতে সবার মাঝেই হঠাৎ টগর জ্ঞান হারিয়ে পড়ে যায়। ছটফট করতে করতে টগর অচেতন হয়ে পড়লে সবাই ছুটে আসে। পারুল কাছে গিয়ে দেখে টগর অজ্ঞান হয়ে আছে এবং তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাড়ির সবাই চরম চিন্তায় পড়ে যায় এবং পারুল হাউমাউ করে কাঁদতে শুরু করে।

