উৎসবের আড়ালে খু’নের ছক! আগের বার মিস হলেও এবার মোক্ষম সুযোগ! বসু বাড়ির গ্র্যান্ড পার্টিতেই কি শেষ হবে টগর? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, টগর নিজের পরিকল্পনা মতো কাজ করতে না পারায় শিরিন তাকে চরমভাবে অপমান করে। কিন্তু এবারের অপমানে টগর মোটেও মাথা নোয়ায় না। উল্টো সে শিরিনকে স্পষ্ট জানিয়ে দেয় যে, সে পারুলের আসল জন্মপরিচয়ের সত্যিটা জেনে গেছে। টগর হুমকি দেয়, শিরিন যদি বেশি বাড়াবাড়ি করে, তবে সে পারুলকে সব সত্যি কথা জানিয়ে দেবে। টগরের এই অনড় রূপ আর পাল্টা জবাবে শিরিন বেশ কোণঠাসা হয়ে পড়ে।

পরিস্থিতি বেগতিক দেখে শিরিন ঠিক করে যে, টগরকে চিরকালের মতো রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তা না হলে টগর মুখ খুললে শিরিনের বড় বিপদ হতে পারে। এই ভেবে শিরিন তক্ষুণি ফোন করে ভাড়াটে গুন্ডা লাগিয়ে দেয় টগরকে মারার জন্য। গুন্ডারাও সুযোগ বুঝে টগরকে ধাওয়া করতে শুরু করে এবং তাকে চারদিক থেকে ঘিরে ফেলে।

গুন্ডাদের হাত থেকে বাঁচতে বাঁচতে পালাতে গিয়ে হঠাৎ করেই টগর পারুলের মুখোমুখি হয়। ঠিক সময়ে পারুল আর তার পিসে মশাই মিলে টগরকে ওই গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। পারুল বারবার টগরকে জিজ্ঞাসা করতে থাকে সে কোনো বিপদে পড়েছে কি না, কিন্তু টগর পুরো ব্যাপারটা বানিয়ে মিথ্যে বলে এড়িয়ে যায়। তবে টগরকে বাঁচাতে গিয়ে পারুলের নিজের পায়ে বেশ চোট লাগে।

পরের দৃশ্যে দেখা যায়, রায়ান ও পারুল এক জায়গায় বসে আছে এবং রায়ান খুব যত্নের সাথে পারুলের পায়ে গরম সেঁক দিচ্ছে। এই সেঁক দেওয়ার ছলে তাদের দুজনের মধ্যে এক নীরব ভালোবাসার মধুর মুহূর্ত তৈরি হয়। ঠিক তখনই সেখানে অনিরুদ্ধ মশাই এসে একটি সুখবর দেন। তিনি জানান, বাড়িতে নতুন সদস্য আসার আনন্দে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে, যা শুনে পারুল ভীষণ খুশি হয়ে ওঠে।

আরও পড়ুনঃ ‘গলাটা শুনি কারণ ওটা অবিকল আমার ছেলের গলার মতো, যাকে আমি বহুদিন আগেই হারিয়ে ফেলেছি…’ ‘এভাবেই আমি শুরু করেছিলাম…’ জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয়টি ভাগ করে নিলেন মীর আফসার আলী!

বসু বাড়ির এই আনন্দের মাঝেই আবার নতুন চক্রান্তের মেঘ ঘনিয়ে আসে। শিরিন এই গ্র্যান্ড পার্টির কথা জানতে পেরে মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে ঠিক করে, বসু বাড়ির অনুষ্ঠানে লুকিয়ে ঢুকে সে টগরকে এমনভাবে শায়েস্তা করবে যাতে সত্যিটা জানার পরেও সে চিরকালের জন্য চুপ হয়ে যায়। যেহেতু আগের সুযোগটি হাতছাড়া হয়েছে, তাই এবার নতুন করে টগরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষতে থাকে শিরিন।

Back to top button