ভালোবাসার আড়ালে লুকিয়ে চরম প্রতারণা! জিতের ভালোবাসাই কি শেষ পর্যন্ত কাল হবে নিশার? কোন দিকে ঘুরবে জোয়ার ভাঁটা-র মোড়? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ তে (Jowar Bhanta) চলছে টানটান উত্তেজনা পর্ব।
ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যাচ্ছে চরম উত্তেজনা। একদিকে খেয়া দিনের পর দিন চুপচাপ নিজের বরের সব অত্যাচার মুখ বুজে সহ্য করে যাচ্ছে। অন্যদিকে, উজি কিন্তু হাত গুটিয়ে বসে নেই। সে সায়ন্তনের বিরুদ্ধে এক বিরাট বড় প্রমাণ জোগাড় করে ফেলেছে। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রের পেছনে যে মেসোমশাই আর সায়ন্তন দুজনেই সমানভাবে যুক্ত, সেই সত্যটাও এখন উজির হাতের মুঠোয়। উজি এখন শুধু সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছে, যাতে সবার সামনে এদের আসল রূপটা মুখোশ টেনে খুলে দিতে পারে।
গল্পের অন্য প্রান্তে জিৎ আর নিশার সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে। আপাতদৃষ্টিতে জিৎের মনে নিশার প্রতি অগাধ ভালোবাসা দেখা গেলেও, তার আড়ালে লুকিয়ে আছে এক গভীর উদ্দেশ্য। নিশার কাছাকাছি আসার জন্য জিৎ যেভাবে সম্পর্কের জাল বুনেছে, তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কোনো সাধারণ প্রেম নয়। গল্পের বর্তমান গতিপ্রকৃতি ইঙ্গিত করছে যে, জিৎের মূল লক্ষ্য আসলে নিশাকে আইনের হাতে তুলে দেওয়া।
এদিকে নিশার মানসিক অবস্থা কিন্তু সম্পূর্ণ আলাদা। সে জিৎকে মনেপ্রাণে ভালোবেসে ফেলেছে। এই সত্যিকারের ভালোবাসার ছোঁয়ায় নিশার মনে এক বড় পরিবর্তন এসেছে। সে নিজের অতীতের সমস্ত ভুল কাজ ও অপরাধের জগৎ থেকে চিরকালের মতো সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এখন জিৎকে নিজের জীবনসঙ্গী করে এক্কেবারে নতুনভাবে একটা সুন্দর সংসার শুরু করার স্বপ্ন দেখছে সে।
কিন্তু এখানেই দানা বাঁধছে সবচেয়ে বড় প্রশ্ন ও রহস্য। যে মানুষটার ওপর ভরসা করে নিশা নিজেকে সম্পূর্ণ বদলে ফেলল, সেই মানুষটাই যদি শেষ পর্যন্ত তার সাথে বিশ্বাসঘাতকতা করে? কোনোদিন যদি নিশা জানতে পারে যে জিৎের এই ভালোবাসার নাটক আসলে একটা সাজানো ফাঁদ ছিল, তাহলে পরিস্থিতি কতটা ভয়ানক হবে! গল্পের বর্তমান পরিস্থিতি বলছে, এই চরম বিশ্বাসভঙ্গের মুখোমুখি হলে নিশার প্রতিক্রিয়া হবে অত্যন্ত বিস্ফোরক, যা পুরো কাহিনীর সমীকরণ ওলটপালট করে দেবে।
আরও পড়ুনঃ সত্যের মুখোমুখি দিতি-গোরা! উন্মোচিত হলো দাদুর জন্ম রহস্য! আড়াল থেকে পুলস্ত্যর নতুন চক্রান্ত! দুর্ধর্ষ আজকের পর্ব
এখন দর্শকদের মনে একটাই কৌতুহল—আগামী দিনে গল্প কোন দিকে মোড় নেবে? জিৎ কি তার চাল খাটিয়ে নিশাকে শাস্তি দিতে সফল হবে, নাকি নিশার এই পবিত্র ও নিঃস্বার্থ ভালোবাসা শেষ পর্যন্ত জিৎের মনের ভেতরের উদ্দেশ্যকে বদলে দেবে? জিৎ কি সত্যিই নিশার প্রেমে পড়ে নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসবে? এই সব প্রশ্নের উত্তর পেতেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।

