ভালো মানুষের ভাগ্যেই কেন বারংবার বিপর্যয়? টগরকে ভালোবেসেও ঠকে গেল মল্লার! ‘পরিণীতা’র সবচেয়ে গোছানো ও পরিণত চরিত্র মল্লারকে নিয়ে আবেগে ভাসছেন দর্শকরা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ নিয়ে দর্শকদের উন্মাদনা সবসময়ই তুঙ্গে থাকে। আর এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রের উত্থান-পতন দর্শকদের বেশ আকর্ষণ করে। তবে গল্পের খাতিরে বা সময়ের সাথে সাথে অনেক চরিত্রের ধারাবাহিকতা বা স্বভাব বদলে গেলেও, একটি চরিত্র প্রথম থেকেই নিজের স্বকীয়তা বজায় রেখেছে। সে হলো রায়ানের ভাই মল্লার। মল্লারের এই ব্যক্তিত্বই তাকে অন্য সবার চেয়ে আলাদা করে তুলেছে।
ধারাবাহিকে মল্লার এমন একটি চরিত্র, যাকে সত্যিই ভীষণ পরিণত বা ম্যচিউর এবং বাস্তবসম্মত বলা যায়। কখন কী বলা উচিত আর কোন পরিস্থিতিতে কীভাবে চলা উচিত সবকিছুর মধ্যেই মল্লারের একটা দারুণ ভারসাম্য বা ব্যালেন্স থাকে। নিজের আবেগ, পরিবারের প্রতি দায়িত্ববোধ আর কঠিন বাস্তবতার এক অপূর্ব মিশ্রণ দেখা যায় তার মধ্যে। আর এই কারণেই চরিত্রটি আজও দর্শকদের মনে একটা আলাদা জায়গা ধরে রেখেছে।
মল্লারের প্রতিটি পদক্ষেপ দর্শকদের মনে চরম তৃপ্তি দিয়েছে। সে স্বভাবের দিক থেকে ভীষণ শান্ত ও ভদ্র, কিন্তু তার মানে এই নয় যে সে সমস্ত অন্যায় মুখ বুজে সহ্য করে নেবে। টগরের এত নোংরামি ও অন্যায়ের বিরুদ্ধে আজ মল্লার যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। নিজের অবস্থান স্পষ্ট করে সে প্রমাণ করে দিয়েছে যে, নিজের আত্মসম্মান ও নীতির জায়গায় সে কতটা দৃঢ় এবং আপসহীন।
যদি ‘পরিণীতা’ ধারাবাহিকের সবচেয়ে গোছানো, বুদ্ধিদীপ্ত এবং সুন্দরভাবে লেখা কোনো চরিত্রের নাম নিতে হয়, তবে মল্লারের নাম নিঃসন্দেহে প্রথম সারিতেই থাকবে। চিত্রনাট্যের হাজারো পরিবর্তনের মাঝেও মল্লার চরিত্রটির মৌলিকতা হারিয়ে যায়নি। সে সবসময়ই খলনায়ক বা খলনায়িকাদের চক্রান্তের মুখে দাঁড়িয়েও নিজের বিবেক ও সততা বিসর্জন দেয়নি, যা দর্শকদের তাকে আরও বেশি ভালোবাসতে বাধ্য করে।
আরও পড়ুনঃ স্বরূপ বিশ্বাসের পর পালা সোহমের? কোটি টাকার প্রতারণা! জামিনঅযোগ্য ধারায় দায়ের হলো ‘এফআইয়ার’! মহাবিপাকে সোহম চক্রবর্তী!
তবে এত ভালো মনের মানুষ হওয়া সত্ত্বেও মল্লারের ভাগ্যে সবসময়ই যেন খারাপ কিছু ঘটেছে। টগরের মতো একটা কুটিল ও শয়তান মেয়ের সাথে তার জীবন জড়িয়ে গেছে, যা দর্শকদের মনে গভীর কষ্টের সৃষ্টি করে। একজন সৎ ও ভালো মানুষের জীবনে কেন বারবার এমন বিপর্যয় আসবে, সেই নিয়ে অনুগামীদের মনে ক্ষোভ থাকলেও, টগরের অন্যায়ের বিরুদ্ধে মল্লারের আজকের এই জুতসই জবাব দর্শকদের মন জয় করে নিয়েছে।

