মিঠির বাবার সিদ্ধার্থকে দোষারোপ! শেষে শাক্যর চোখের জলেই আসতে আসতে ফিরছে মিঠির জ্ঞান, তবে কি মিঠিকে বাঁচাতে পারবে শাক্য?

বর্তমান সময়ের একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। যেটি কিছুদিন আগে দু বছর পূর্ণ করেছে। এই দু বছর ধরে বাংলা টেলিভিশনপ্রেমী দর্শকের মনে দারুনভাবে রাজত্ব করছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। দুজনের জুটি সোশ্যাল মিডিয়াতে দর্শকের কাছে দারুন ভাবে জনপ্রিয়।

তবে দর্শকরা মিঠাই এবং সিদ্ধার্থের জুটিকেই দেখতে বেশি পছন্দ করে। কিন্তু বর্তমানে সেই জুটি ভেঙ্গে গেছে। ধারাবাহিকে সৌমিতৃষা রয়েছে কিন্তু মিঠাই নেই। মিঠাইয়ের মতো দেখতে আরো একজন ধারাবাহিকে এসেছে যার নাম মিঠি। আর সে মিঠি না মিঠাই সেটা জানার জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে চরমে।

তবে সেই সঙ্গে এই ধারাবাহিক টিআরপি তালিকায় নিজেদের জনপ্রিয়তা অনেকটাই কমিয়ে ফেলেছে। তাই আবার নিজেদের জায়গায় ফিরে আসার জন্য প্রতিদিন ধারাবাহিকে থাকছে একটার পর একটা চমক। সম্প্রতি গল্পে দেখা গেছে শাক্যকে বাঁচাতে গিয়ে মিঠি গুন্ডাদের গুলি খেয়েছে। ঠিক একই রকম দৃশ্য দেখা গিয়েছিল মিঠাইয়ের বেলায় তখন সিদ্ধার্থকে বাঁচাতে গিয়ে মিঠাই গুলি খেয়েছিল।

আর সেই সময় যেমন মিঠাইয়ের জ্ঞান ফিরছিল না ঠিক তেমনই এখন মিঠির জ্ঞান ফিরছে না। আর উল্টোদিকে মিঠির বাবা সিদ্ধার্থকে দোষারোপ করছে।

Bengali television

আসন্ন পর্বে দেখা যাবে হাসপাতালের বেডে শুয়ে রয়েছে মিঠি এবং তার সামনে সিদ্ধার্থকে মিঠির বাবা বলে আজ তোমার ছেলেকে বাঁচাতে গিয়ে আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

Bengali television

আর তখনই শাক্য আসে এবং বলে যে মিঠির কিছু হবে না তো? এই বলে ঠাকুরের ফুল নিয়ে মিঠির মাথায় ছোঁয়ায় এবং কাঁদতে শুরু করে। আর তখনই শাক্যর চোখের জল মিঠির হাতে পড়ে এবং তার হাতটা নড়ে ওঠে। সেটা সোম দেখতে পেয়ে সিদ্ধার্থকে বলে ভাই এই দেখ ওর হাত নড়ছে। তবে দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছে যে কবে মিঠির জ্ঞান ফিরবে!

Back to top button