রক্তিমের ষ’ড়যন্ত্রের জাল কাটতে পাল্টা চাল অদ্বিতীয়ার! হিন্দি নাচের দল বানিয়ে ব্রজধামে এন্ট্রি গোরাদের! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আইনি লড়াইয়ের মাঝেই আদালত থেকে একটি কঠিন নির্দেশ জারি করা হয়েছে। মহামান্য আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী মাত্র দুদিনের মধ্যে যদি শ্রীধর গোস্বামী অর্থাৎ গোরার দাদুর আসল বংশপরিচয় এবং উপযুক্ত প্রমাণ পেশ না করা যায়, তবে গোস্বামী বাড়ির ঐতিহ্যবাহী শ্রীশ্রী মহাপ্রভুর সেবাপূজার সমস্ত দায়িত্ব আইনিভাবে পুলস্ত্য এবং তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে। আদালতের এই চরম সময়সীমার কথা জানতে পেরে দিতির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মহাপ্রভুর সেবা হাতছাড়া হওয়া এবং দাদুর সম্মান ধুলোয় মেশার আশঙ্কায় সে এখন ঘোর বিপদে। মাত্র এই ৪৮ ঘণ্টার মধ্যে কোথা থেকে সে দাদুর বংশপরিচয়ের অকাট্য প্রমাণ খুঁজে বার করবে, এই তীব্র দুশ্চিন্তা ও মানসিক চাপেই এখন দিন কাটছে দিতির।
এদিকে দিতি আদালতে পাল্টা চাল দেয় পুলিশের বিরুদ্ধে। সে প্রশ্ন তোলে যে, পুলস্ত্য আদৌ কোনো ভক্তিগীতি জানে কিনা বা কোনো ঠাকুরের পদ জানে কিনা। পুলস্ত্য তো এসবের কিছুই জানে না, অথচ তার অধিকার চাই! এই নিয়ে আদালতে চলছে তীব্র দ্বন্দ্ব। অন্যদিকে, এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে দিতি মহাপ্রভুর সামনে এক কঠিন আরতি শুরু করেছে। তার একমাত্র প্রার্থনা, মহাপ্রভু যেন তাকে কোনো ইশারা দেন, যাতে দাদুর আসল জন্মপরিচয় খুঁজে বার করা সম্ভব হয়।
এইসবের মাঝেই ব্রজধামে নিজের স্বেচ্ছাচারিতা শুরু করে দিয়েছে পুলস্ত্য। সেখানে বড়সড় এক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে রক্তিম। সব ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে বলে সে পুলস্ত্যকে জানায়, আর সেখানেই লুকিয়ে রয়েছে তার নতুন এক চক্রান্ত। ব্রজধামের মতো পবিত্র জায়গায় কলকাতা থেকে তারা একটি নাচের দল নিয়ে আসার পরিকল্পনা করেছে, যারা সেখানে এসে হিন্দি গানের নাচের আসর বসাবে।
কিন্তু চক্রান্তের এই গোপন খবর বেশি সময় গোপন থাকে না। গোরাদের বাড়ির এক কাজের মেয়ে পুরো বিষয়টা জানতে পেরে যায় এবং দেরি না করে দ্রুত অদ্বিতীয়াকে গিয়ে সব খবর দিয়ে দেয়। খবরটা শোনামাত্রই চতুর অদ্বিতীয়া বুঝে যায় যে, এটাই রক্তিমদের উচিত শিক্ষা দেওয়ার এবং আসল সত্যিটা সামনে আনার সেরা সুযোগ। তখনই সে নতুন এক মোক্ষম পরিকল্পনা করে ফেলে এবং সবাইকে জানায়—যে নাচের দল আসার কথা, তাদের জায়গাতে ছদ্মবেশে তারাই ঢুকবে!
আরও পড়ুনঃ উইলের খাতা খুলতেই মাথায় বাজ পড়লো সুপর্ণা-সানির! সাগরের সমস্ত সম্পত্তির একমাত্র মালকিন পল্লবী! দুর্ধর্ষ আজকের পর্ব
এরপরই শুরু হয় আসল খেলা। অদ্বিতীয়ার পরিকল্পনা অনুযায়ী, চক্রান্তকারীদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে ব্রজধামে প্রবেশ করে সবাই। পবিত্র ব্রজধামের মাটিতে এই ছদ্মবেশ ধারণের পর থেকেই গল্পের মোড় একদম অন্যদিকে ঘুরতে চলেছে। এখন এটাই দেখার, অদ্বিতীয়া ও গোরাদের এই পরিকল্পনা কি শেষ পর্যন্ত সফল হবে? নাকি ধূর্ত রক্তিম মাঝপথেই সব ধরে ফেলবে এবং ভেস্তে দেবে তাদের এই শেষ চেষ্টা? তার উত্তর মিলবে গল্পের আগামী পর্বগুলোতেই।

