উইলের খাতা খুলতেই মাথায় বাজ পড়লো সুপর্ণা-সানির! সাগরের সমস্ত সম্পত্তির একমাত্র মালকিন পল্লবী! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় পথচলা শুরু করেছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠির কথামতো আদিত্য নিজের ফোন থেকে পল্লবীকে ফোন করে। ওপাশে পল্লবীর গলা পেয়েই মিঠি আর নিজের আবেগ ধরে রাখতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। মিঠির এই অবস্থা শুনে পল্লবীও ভীষণ অস্থির হয়ে ওঠে। তবে সে তখনো জানত না যে ওপাশে আদিত্য আছে। পল্লবী না জেনেই আদিত্যকে অনুরোধ করে, সে যেন মিঠিকে ভালো করে পেট ভরে কিছু খাইয়ে দেয়। সেই সাথে পল্লবী জানায় যে সে একটি ঠিকানা পাঠাচ্ছে, আদিত্য যেন মিঠিকে নিয়ে সেখানে চলে আসে। পল্লবীর কথা মতো আদিত্যও দায়িত্ব নিয়ে মিঠিকে খাওয়াতে নিয়ে যায়।
এদিকে পল্লবী যখন মিঠির কাছে পৌঁছানোর জন্য ছটফট করছিল, ঠিক তখনই সেখানে এসে হাজির হয় সুপর্ণা ও সানি। তারা জোর করে পল্লবীকে টানতে টানতে বাড়ি নিয়ে যায়। স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরে মিঠিকে না দেখতে পেয়ে সুপর্ণা রাগে ফেটে পড়ে। মিঠি যে বাড়ি থেকে পালিয়ে গেছে, সে কথা বুঝতে পেরে সুপর্ণা সব দোষ পল্লবীর ঘাড়ে চাপায় এবং তাকে নির্মমভাবে দোষারোপ করতে শুরু করে। সুপর্ণা ও সানি পল্লবীর পরিবারের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং সারা বাড়ি জুড়ে মিঠিকে খুঁজতে থাকে। পল্লবীর বাড়ির লোক বাধা দিলে সানি এমনকি তাদের গায়ে হাত পর্যন্ত তোলে।
এরপরই পল্লবী উল্টে সুপর্ণাকে চার্জ করে যে, তারা একটা ছোট বাচ্চাকে সামলে রাখতে পারল না কেন! পল্লবী সবাইকে জানায় যে মিঠি রাস্তায় বেরিয়ে গিয়েছিল এবং সেখানে একজন ভদ্রলোক তাকে উদ্ধার করে নিরাপদে রেখেছেন। সেই ভদ্রলোকই ফোন করে পল্লবীকে সব জানিয়েছেন। এই কথা শুনে সুপর্ণা এক মুহূর্ত সময় নষ্ট না করে, পল্লবীকে যেতে না দিয়ে নিজেই মিঠিকে আনতে চলে যায়। কিন্তু মিঠি তো সুপর্ণার সাথে যেতে চায় না। এমনকি সুপর্ণা আসার পর মিঠির আচরণ যে পুরোপুরি পাল্টে গেছে, সেটা লক্ষ্য করে আদিত্য। ওদিকে মিঠির সূত্র ধরেই ফোনে কথা শুরু হয় আদিত্য এবং পল্লবীর, কিন্তু দুজনের একজনও একে অপরের আসল পরিচয় এখনো জানে না।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, আদিত্য পল্লবীর সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। কিন্তু ভাগ্যের পরিহাসে একটুর জন্য তাদের দেখা হওয়া মিস হয়ে যাবে। ঠিক তখনই রাস্তায় একজনের সাথে ধাক্কা লেগে আদিত্যের সামনে পল্লবীদের ফ্যামিলি ফটো বা পারিবারিক ছবি পড়ে যাবে। তবে আদিত্য শেষ পর্যন্ত সেই ছবিটা দেখতে পাবে কিনা এবং পল্লবীর আসল পরিচয় জানতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুনঃ আবারও নাটক করে বসু বাড়িতে প্রবেশ করলো টগর! পারুলের ওপর পড়লো শকুনের নজর! শিরিনের নতুন ঘুঁটি হয়ে কি চাল চালল টগর?
তবে গল্পের আসল ধামাকাটা অপেক্ষা করছে সাগরের বাড়িতে। পল্লবী যখন সাগরের বাড়িতে যাবে, ঠিক তখনই সেখানে উকিল এসে হাজির হবে সাগরের করা উইল পড়ে শোনানোর জন্য। সেই উইলে পরিষ্কার লেখা থাকবে যে, সাগরের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক হলো পল্লবী এবং সাগরের হয়ে সমস্ত জায়গায় সই করার অধিকারও একমাত্র পল্লবীরই থাকবে। এই অভাবনীয় সিদ্ধান্তের কথা শুনে পল্লবী যেমন অবাক হয়ে যাবে, তেমনই বড়সড় ধাক্কা খাবে সুপর্ণা ও সানি। এবার সম্পত্তির লোভে তারা কী নতুন চাল চালবে, তা আগামী পর্বগুলোতেই জানা যাবে।

